RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

এমবাপ্পের জোড়া গোলে বিশ্বকাপের টিকিট পেল ফ্রান্স

ছবিঃ সংগৃহীত

পার্ক দে প্রিন্সে প্রথমার্ধ ছিল নীরব। কোনো গোল নেই, খেলা ছিল ছন্দহীন। কিন্তু বিরতির পর একেবারে বদলে গেল ফ্রান্স—দারুণ আক্রমণে চার গোলের বন্যা বইয়ে দিল দিদিয়ের দেশঁমের দল, আর তাতেই নিশ্চিত হলো গত আসরের ফাইনালিস্টদের বিশ্বকাপের টিকিট।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ আসে। বক্সে মিখায়েল ওলিসকে ফাউল করলে স্পট কিক পায় ফ্রান্স। অ্যানাটোলি ট্রুবিন ডানদিকে ঝাঁপ দিতেই কিলিয়ান এমবাপ্পে চিপ করে মাঝ বরাবর প্যানেনকা শটে জাল খুঁজে নেন—৫৫ মিনিটে ১-০।

এর ঠিক আগে ইউক্রেনও পেতে পারত পেনাল্টি। উপামেকানোর চ্যালেঞ্জে প্রথমে খেলা চালিয়ে যেতে বললেও ভিএআর মনিটর দেখে সিদ্ধান্ত বদলাননি রেফারি স্লাভকো ভিনচিচ। সুযোগ হারানোর হতাশা ঝেড়ে উঠতেই পারেনি অতিথিরা।

এরপর এমবাপ্পে আরও দুটি সুযোগ নষ্ট করলেও চাপ ধরে রাখে ফ্রান্স। ৭৬ মিনিটে এনগোলো কান্তের থ্রু বল ধরে ডি-বক্সে দারুণ কার্ভ শটে ম্যাচে ব্যবধান বাড়ান ওলিসে।

৮৩ মিনিটে আসে এমবাপ্পের দ্বিতীয় গোল—ঘন জটলার মাঝে কাছ থেকে আলতো টাচে বল জালে জড়ান তিনি। ক্যারিয়ারের ৪০০তম গোল, দেশের হয়ে ৫৫তম—অলিভিয়ের জিরুর ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড থেকে এখন মাত্র দুই ধাপ দূরে পিএসজি তারকা।

শেষ মুহূর্তে এমবাপ্পে দেখালেন নিখাদ উদারতা। বক্সে খুলে যাওয়া জায়গায় বল বাড়িয়ে দিলেন হুগো একিতিকে। লিভারপুল ফরোয়ার্ডের নিচ দিয়ে নেওয়া শট ট্রুবিনের পায়ের ফাঁক গলে জালে ঢুকে নিশ্চিত করে ফ্রান্সের ৪-০ জয়।

দ্বিতীয়ার্ধের আধিপত্য, তারকার ঝলক আর গোলের চেইন—সব মিলিয়ে ফ্রান্স দেখাল কেন তারা বিশ্বকাপের অন্যতম ফেভারিট। ইউক্রেনের হতাশার রাতে ফরাসিরা পেল দারুণ উৎসবের উপলক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০