RCTV Logo খাইরুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির দুইটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ করেছে বিজিবি। এসব অভিযানে সীমান্ত নিরাপত্তা এবং মাদক প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান পুনরায় প্রমাণিত হয়েছে।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ নভেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় শিমুলবাড়ী বিওপি’র আওতাধীন শিমুলবাড়ী মাঠ এলাকায় (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) বিজিবি টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় টহলদল সন্দেহজনক কিছু ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া মালামাল তল্লাশিতে ১৪৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।

অপর এক অভিযানে, ১৪ নভেম্বর শুক্রবার রাত আনুমানিক ০৩:৫০ ঘটিকায় দৈখাওয়া বিওপি’র আওতাধীন উত্তর গোতামারী এলাকায় (থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট) টহলদল সন্দেহজনক ব্যক্তিদের ধাওয়া করলে তারা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত মালামাল তল্লাশিতে ১০.৫ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা যায়, জব্দকৃত ভারতীয় ইস্কাফ সিরাপ ১৪৬ বোতলের সিজার মূল্য ৫৮,৪০০ টাকা এবং ১০.৫ কেজি ভারতীয় গাঁজার সিজার মূল্য ৩৬,৭৫০ টাকা। মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৯৫,১৫০ টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের সংবেদনশীল এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১০

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১১

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৩

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৪

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৫

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১৭

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৮

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৯

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

২০