পরীক্ষামূলক
LIVE TV

ভারত-মার্কিন বৈঠকে বাংলাদেশ ইস্যু, ভিসা নীতি ও আঞ্চলিক আলোচনা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তাদের প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ বিষয়ক আলোচনা করেছেন।

এছাড়াও, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি এবং আঞ্চলিক নানা বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

গত ২০ জানুয়ারি, ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ওয়াশিংটনে গিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠকটি করেন।

নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জয়শঙ্কর লিখেছেন, “আমরা আমাদের দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও ঝালিয়ে নিয়েছি।”

নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে তিনি ভারত-মার্কিন সম্পর্কের একজন দৃঢ় প্রবক্তা হিসেবে অভিহিত করেছেন। এ ছাড়াও, আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ।

বৈঠকের পর, ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর জানান, বাংলাদেশ বিষয়ক আলোচনা হয়েছে, তবে তিনি এর বিস্তারিত কিছু প্রকাশ করতে ইচ্ছুক নন।

Facebook Comments Box

মন্তব্য করুন