RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

খেলতে গিয়ে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

ছবিঃ আরসিটিভি

ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে জুবায়ের (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান ঋষি পাড়া গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

নিহত শিশু জুবায়ের একই এলাকার মোঃ ইমরান আলী (সাগর) এর সন্তান। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকালে শিশু জুবায়ের খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। এমন মর্মান্তিক মৃত্যুতে ভেলাজান এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি পুকুর বা জলাশয়ের আশেপাশে শিশুদের খেলার সময় অভিভাবকদের আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে সাধারণ মানুষের মুখে মুখে।

শিশু মৃত্যুর বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিশু মৃত্যুর বিষয়টি আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন যাচ্ছে। পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধে সবাইকে শিশুদের প্রতি যত্নশীল ও সচেতন হতে হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১০

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১১

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১২

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৩

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

১৪

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১৫

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৬

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

১৭

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৮

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৯

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

২০