RCTV Logo ডেস্ক রিপোর্ট
৩ অক্টোবর ২০২৫, ৫:৩১ অপরাহ্ন

গাজামুখী শেষ নৌযান ম্যারিনেটও আটক

ছবি : সংগৃহীর

গাজার উদ্দেশে যাওয়া আন্তর্জাতিক সাহায্য বহরের শেষ নৌযান ম্যারিনেটও আটক করেছে ইসরায়েলি কমান্ডোরা। খবর আলজাজিরার

শুক্রবার সকালে গাজার উপকূলে এ নৌযানে উঠে পড়ে ইসরায়েলি সেনারা। সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, জোরপূর্বক নৌযানটিতে প্রবেশ করে কর্মীদের আটক করছে তারা।

এ বহরটি গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করেছিল। ৪০টিরও বেশি নৌযান নিয়ে যাত্রা করা বহরে শত শত আন্তর্জাতিক কর্মী অংশ নিয়েছিলেন, যারা ইসরায়েলের অবরোধ ভাঙতে চেয়েছিলেন।

ইসরায়েল বলছে, গাজার দিকে যাওয়া এসব নৌযান অবরোধ ভঙ্গের চেষ্টা করছে, অন্যদিকে কর্মীরা এটিকে মানবিক উদ্যোগ হিসেবে দাবি করছেন।

ইসরায়েল শুরু থেকেই ঘোষণা দিয়েছিল, তারা ফ্লোটিলা থামাবে। তাদের দাবি, এসব জাহাজ ‘বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে।’ তবে আন্তর্জাতিক আইন অনুসারে মানবিক সহায়তা পৌঁছানো বাধা দেওয়া যায় না।

এদিকে, গ্রিসসহ বিশ্বের বিভিন্ন দেশে হাজারো মানুষ ফ্লোটিলা আটকানোর প্রতিবাদে বিক্ষোভ করছে। গাজায় ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে এই বিক্ষোভ আরও জোরদার হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১০

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১১

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১২

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৩

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৪

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৫

দাম কমলো জেট ফুয়েলের

১৬

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১৭

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১৮

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৯

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

২০