RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ অগাস্ট ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

সন্তানদের জন্য বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সিরাজুল ইসলাম

ছবিঃ আরসিটিভি

সন্তানদের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সিরাজুল ইসলাম (৪৮)। একদিকে শরীরে বহন করছেন মরণব্যাধি ক্যান্সারের যন্ত্রণা, অন্যদিকে ভবিষ্যৎ অনিশ্চয়তায় সন্তানদের নিয়ে দিশেহারা এই অসহায় বাবা। সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চেয়েছিলেন তিনি। সেই আশায় ঋণ করেছেন, বিক্রি করেছেন সব জমিজমা। তবুও শেষ পর্যন্ত বিপদ যেন পিছু ছাড়ছে না তার। দীর্ঘ নয় বছর ধরে একের পর এক রোগ বাসা বেঁধেছে সিরাজুল ইসলামের শরীরে।

‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের টাকিমারি গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম। তিনি জেলা কালেক্টরেট অফিসে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সীমিত বেতনের মধ্যেই কোনোভাবে চলত তার পরিবার স্ত্রী, তিন সন্তান ও বৃদ্ধা মা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। কিন্তু ২০১৬ সালে নেমে আসে ঘোর অন্ধকার।

‎প্রথমে দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও শারীরিক জটিলতায় ভুগতে থাকেন সিরাজুল। ২০১৮ সালে বাধ্য হয়ে অস্ত্রোপচার করাতে হয় তাকে। এরপর নানা পরীক্ষানিরীক্ষায় ধরা পড়ে ভয়াবহ লিভার ক্যান্সার। চিকিৎসার খরচ যোগাতে ধীরে ধীরে বিক্রি হয়ে যায় পারিবারিক জমিজমা। ঋণের বোঝা মাথায় নিয়েও চিকিৎসা চালিয়ে যান তিনি। কিন্তু কোনো উন্নতি হয়নি তার শরীরের অবস্থায়। বরং সময়ের সঙ্গে সঙ্গে রোগ আরও জটিল আকার ধারণ করে।

‎চিকিৎসকরা জানিয়েছেন, সিরাজুল ইসলামের উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। কিন্তু সীমাহীন অর্থকষ্টে জর্জরিত এই পরিবারটির পক্ষে এত টাকা জোগাড় করা একেবারেই অসম্ভব।

‎অসহায় এই পরিবারের দুর্দশা দেখে স্বজনরাও দিশেহারা। চোখের সামনে একমাত্র ভরসাকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখে বাকরুদ্ধ তারা। স্থানীয়রাও বেদনা প্রকাশ করে বলেন সমাজের সবাই যদি সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসে, তাহলে হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সিরাজুল ইসলাম।

‎স্বজনদের আকুতি কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো ক্যান্সারের যন্ত্রণা থেকে মুক্ত হয়ে সুস্থ শরীরে আবারও সংসার চালাতে পারবেন সিরাজুল। সন্তানদের ভবিষ্যতের স্বপ্ন আবারও বাঁচিয়ে রাখতে পারবেন এই বাবা।

‎যোগাযোগের ঠিকানা:

‎মোঃ সিরাজুল ইসলাম
‎মোবাইল: ০১৭২৪-৯১৩৪০৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

গাইবান্ধায় ৯ জুয়ারী গ্রেফতার

আজ ৩১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ৩১ জুলাই ২০২৬

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন, ও মানবপাচার প্রতিরোধে রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত

আমির খানকে হত্যার হুমকি

আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো

জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার

গোবিন্দগঞ্জে সাতরে  নদী পার হতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

পাবনার ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

১০

জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৮ 

১১

কুড়িগ্রামে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত

১২

আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস আজ, শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়ার প্রত্যয়

১৩

নতুন গান দিয়ে ফিরলেন মিলানা

১৪

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫

১৫

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

১৬

মিয়ামিতে ফিরেই অনুশীলনে মেসি, মাঠে নামবেন কবে?

১৭

ভর্তির সুযোগ না পেয়ে যোগ্যতা দেখাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল এক তরুণ

১৮

নাটোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৯

নাটোরে সিংড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

২০