RCTV Logo পঞ্চগড় প্রতিনিধি
২৪ জুলাই ২০২৫, ৪:০৩ অপরাহ্ন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত এক, আহত দুই

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় হাফিজুর ইসলাম (২৫) নামে এক ইজিবাইকের যাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জুলাই) রাতে উপজেলার শালবাহান রোড মাঝিপাড়া সংলগ্ন ডাহুক সেতু এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ দুইজন আহত হয়েছেন।

নিহত হাফিজুর ইসলাম তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াপাড়া বালাবাড়ি এলাকার আসব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হাফিজুর তেঁতুলিয়া থেকে ইজিবাইকে করে নিজ বাড়িতে ফিরছিলেন। ডাহুক সেতু এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে গিয়ে সজোরে আঘাত করে এবং দুমড়ে-মুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই হাফিজুর মারা যান। এ সময় আহত হন ইজিবাইক চালক সহ আরও দুইজন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক দুটি ও ইজিবাইকটি জব্দ করেছে পুলিশ। নিহতের ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০