RCTV Logo পঞ্চগড় প্রতিনিধি
১৭ জুলাই ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন

পঞ্চগড়ের পৃথক দুই সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ পুশইন করেছে বিএসএফ

ছবিঃ আরসিটিভি

পঞ্চগড়ের পৃথক দুই সীমান্ত দিয়ে ভারত থেকে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (১৬ জুলাই) গভির রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের শিংরোড ও বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

এদের মধ্যে একজন ভারতীয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তার পরিচয় নিশ্চিত সহ তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

এ নিয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে আটককৃতদের মধ্যে ৬ জনকে পঞ্চগড় সদর থানায় ও ১৭ জনকে বোদা থানা সহ মোট ২৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

জানা গেছে তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল, বাগেরহাট জেলায় ।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, সীমান্তে পুশইন হওয়া ২৩ জনকে বিজিবি জিডি মূলে থানায় হস্তান্তর করেছেন। আমরা তাদের নাম ঠিকানা যাচাই করছি। আপাতত তাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি দেখা হচ্ছে এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করা হচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, পঞ্চগড়ের পৃথক দুই সীমান্তে ২৪ জনকে পুশইন করে বিএসএফ। এর পর আমাদের বিজিবির টহল দল তাদের আটক করে। এর মধ্য একজন তার ঠিকানা সঠিক ভাবে না বলতে পারায় তদন্ত চলছে। এ বিষয় নিয়ে বিজিবির সাথে পতাকা বৈঠক করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে আইনি প্রক্রিয়ার জন্য আটককৃতদের মধ্যে ২৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন, ও মানবপাচার প্রতিরোধে রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত

আমির খানকে হত্যার হুমকি

আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো

জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার

গোবিন্দগঞ্জে সাতরে  নদী পার হতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

পাবনার ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৮ 

কুড়িগ্রামে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস আজ, শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়ার প্রত্যয়

নতুন গান দিয়ে ফিরলেন মিলানা

১০

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫

১১

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

১২

মিয়ামিতে ফিরেই অনুশীলনে মেসি, মাঠে নামবেন কবে?

১৩

ভর্তির সুযোগ না পেয়ে যোগ্যতা দেখাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল এক তরুণ

১৪

নাটোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৫

নাটোরে সিংড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৬

সাঘাটায় নদী ভাঙন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

১৭

সিঁদ কেটে ঘরে ঢুকল দুর্বৃত্তরা, সকালে মিলল স্কুলশিক্ষিকার লাশ

১৮

নাটোরে লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৯

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

২০