RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন

মেসিকে ফেরাতে চায় বার্সা, তবে…

ছবি : সংগৃহীত

২০২৬-২৭ মৌসুমে নতুন রূপে ফিরবে ন্যু ক্যাম্প। আর সেই ঐতিহাসিক মুহূর্তের মঞ্চে লিওনেল মেসিকে ফেরাতে চায় বার্সেলোনা। স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে উঠে এসেছে, বার্সা বোর্ড চাইছে ক্লাবের সবচেয়ে বড় কিংবদন্তিকে কেন্দ্র করেই হবে নতুন স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান।

মেসি বর্তমানে খেলছেন এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে। তবে বার্সা তাকে আবারও আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে চায় সেই মঞ্চে, যেখান থেকে তিনি ফুটবল বিশ্বকে আপন করে নিয়েছেন।

২০২৬ সালের গ্রীষ্মে নতুন ছাদ স্থাপনের কাজ শেষ হওয়ার কথা, এরপরই হতে পারে সেই বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান।
২০২১ সালে ক্লাব ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত বার্সার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন মেসি। জিতেছেন ৩৫টি ট্রফি। তাই ক্লাব কর্তৃপক্ষ মনে করে, ন্যু ক্যাম্প-এর নতুন অধ্যায়ের সূচনা মেসিকে নিয়েই হলে সেটিই হবে সবচেয়ে উপযুক্ত ও আবেগঘন বিদায়।

ক্লাবের একজন কর্মকর্তা বলেন, ‘এটি শুধু স্টেডিয়ামের উদ্বোধন নয়, এটি আমাদের ইতিহাস ও আত্মপরিচয়েরও উৎসব। মেসি সেখানে থাকলে সেটি এক অনন্য স্মরণীয় মুহূর্ত হয়ে উঠবে।’
২০২৩ সালে মায়ামির হয়ে লিগস কাপ জেতার মাধ্যমে ক্লাবটির প্রথম বড় শিরোপাও জিতিয়েছেন মেসি। এখন ৩৮ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে। কিন্তু বার্সা বোর্ড বিশ্বাস করে, ন্যু ক্যাম্প-তে তার ফিরে আসা ক্লাব ও সমর্থকদের জন্য হবে এক আবেগের উপলক্ষ।

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের গ্রীষ্মেই অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক হবে। যদি কাজ বিলম্বিত হয়, তবে সময় পিছিয়ে যাবে ২০২৭ মৌসুমের মধ্যেই। তবে একটি বিষয় নিশ্চিত—বার্সা চায়, ন্যু ক্যাম্প-এর নতুন স্বপ্নের শুরু হোক পুরোনো ভালবাসা মেসিকে ঘিরেই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১১

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১২

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

২০