RCTV Logo খাইরুল ইসলাম,লালমনিরহাট
১২ জুলাই ২০২৫, ৬:৪০ অপরাহ্ন

সারাদেশে চাঁদাবাজি ও বিচারহীনতার প্রতিবাদে লালমনিরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

ছবিঃ আরসিটিভি

সারাদেশে সংঘটিত চাঁদাবাজি, সন্ত্রাস ও বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লালমনিরহাটে মানববন্ধন করেছে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” লালমনিরহাট জেলা শাখা।

শনিবার (১২ জুলাই) বিকাল ৪টায় লালমনিরহাট শহরের মিশন মোড় গোলচত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য শাকিল।
বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেইন সুমন, লালমনিরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জোবায়েল শাহদাৎ জীবন, কালীগঞ্জ উপজেলার ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন ও সদস্য সচিব হামিদুর রহমান।

বক্তারা বলেন,“এই হত্যাকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়, এটি রাষ্ট্রীয় ব্যর্থতা ও প্রভাবশালী চাঁদাবাজদের দায়মুক্তির ফল। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করি।”

তারা আরও বলেন, “বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। যারা অপরাধ করছে, দল-মত নির্বিশেষে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

মানববন্ধন শেষে ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০