RCTV Logo পঞ্চগড় প্রতিনিধি
১২ জুলাই ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

পঞ্চগড়ে ৫ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পাস করেনি কেউ

ছবিঃ আরসিটিভি

বৃহস্পতিবার (১০জুলাই) প্রকাশিত এসএসসি সমমান পরীক্ষার ফলাফলে দেখা যায়, পঞ্চগড়ের বোদা উপজেলার চারটি এবং তেঁতুলিয়া উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- পঞ্চগড়ের বোদা উপজেলার মুসলিমপুর দাখিল মাদরাসা, ময়দান দিঘি দাখিল মাদরাসা, কুড়ালীপাড়া নাসরুল উলুম সিদ্দীকিয়া বালিকা দাখিল মাদরাসা, ডাবরভাঙ্গা উচ্চ বিদ্যালয় এবং তেঁতুলিয়া উপজেলার, তেঁতুলিয়া দাখিল মাদরাসা।

জানাগেছে, ময়দানদিঘী দাখিল মাদরাসা থেকে ২৪ জন, মুসলিমপুর দাখিল মাদরাসা থেকে ১০ জন, কুড়ালীপাড়া নাসরুল উলুম সিদ্দীকিয়া বালিকা দাখিল মাদরাসা থেকে ৪ জনের মধ্যে ৩ জন, ডাবরভাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন এবং তেঁতুলিয়া দাখিল মাদরাসা থেকে ১৬ জনের মধ্য ৮ জন পরীক্ষায় অংশ নেয়।

মুসলিমপুর দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মকবুল হোসেন বলেন, ছাত্ররা ঠিকমতো বই পড়ে না। তারা সবসময় মোবাইলে সোশ্যাল মিডিয়া আর গেম নিয়ে ব্যস্ত থাকে আর আড্ডাবাজি ঘোরাঘুরি করে। ঠিকমতো পড়ালেখা না করার কারণে সবাই ফেল করেছে।

ময়দানদিঘী দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মুসলিমুর রহমান বলেন, শিক্ষার্থীরা নিয়মিত মাদরাসায় আসেনা। তারা শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিতে আসে। আমি অভিভাবকদের অনেকবার বলেছি ছেলে-মেয়েদের ঠিকমতো মাদরাসায় পাঠাতে। তারা ফরম ফিলাপও করতে চায় না, আমি বাড়ি বাড়ি গিয়ে জোর করে ফরম ফিলাপ করিয়েছি।

ডাবর ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, এবারের এসএসসি পরীক্ষার্থী ব্যাচ খারাপ ছিল। এজন্যই এ অবস্থা। আশা করি আগামীতে ভাল ফলাফল করবে শিক্ষার্থীরা।

কুড়ালীপাড়া নাসরুল উলুম সিদ্দীকিয়া বালিকা দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট নুর নবী বলেন, আমাদের প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। দীর্ঘদিন ধরে আমরা তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছিনা শুধু নামে মাত্র মাদরাসাটি ধরে আছি। শিক্ষার্থীরা নিয়মিত মাদরাসা আসেনা ক্লাস করেনা। অনেকের বিয়ে হয়ে গেছে। বিভিন্ন কারণে ফেল করেছে।

বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম বলেন, ওইসব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে দেখব, কী কারণে শিক্ষার্থীরা ফেল করল? আমরা এটি উদঘাটন করে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনসহ সবাইকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করব।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( অতিরিক্ত দায়িত্ব) খায়রুল আনাম আফতাবুর রহমান হেলালী বলেন, যেসব প্রতিষ্ঠানের কেউ পাস করেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামীতে যাতে এ ধরনের সমস্যা না হয়, সেজন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

স্পেনে ভূমিকম্প অনুভূত

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

পাসপোর্টের জলছাপে যুক্ত হলো আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য চরম দুর্ভোগে হাজারো মানুষ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

নাটোরে সিংড়ায় ১৪ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি আনু

সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে দুর্নীতি প্রতিরোধে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১১

জুলাই পদযাত্রা সফল করতে কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী 

১২

নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

১৩

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৪

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৫

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১৬

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

১৭

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

১৮

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০