RCTV Logo পঞ্চগড় প্রতিনিধি
৫ জুলাই ২০২৫, ২:৩৫ অপরাহ্ন

পঞ্চগড়ে দুই সীমান্তে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

ছবিঃ আরসিটিভি

পঞ্চগড়ের সদর উপজেলায় অমরখানা ও খুনিয়া পাড়া সীমান্ত দিয়ে নারী পুরুষ শিশু সহ ১৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার(৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার চাকলাহাট ইউনিয়ন ও অমরখানা ইউনিয়নের সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। এর মধ্যে পাঁচজন জন পুরুষ, পাঁচজন মহিলা ও পাঁচজন শিশু।

পরে নীলফামারী ৫৬ বিজিবির শিং রোড ও অমরখানা বিওপির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতদের পঞ্চগড় সদর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের খুনিয়া পাড়া সীমান্তের মেইন পিলার ৭৬৪ এর ১৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের কৈলাশ বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে ইউনিয়নের খুনিয়া পাড়া এলাকায় বাংলাদেশের ১৫০ গজ অভ্যন্তরে বিজিবির শিংরোড বিওপি সদস্যরা তাদের আটক করে।

এছাড়া রাতে একই ব্যাটালিয়নের অমরখানা সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ৩ সাব পিলার দিয়ে দুই নারী, এক পুরুষ ও দুই শিশুকে পুশইন করে বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা। পরে অমরখানা বিওপি সদস্যরা বাংলাদেশের আড়াই কিলোমিটার অভ্যন্তরে বোর্ড বাজার এলাকায় তাদের আটক করে। পরে তাদের স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় বিজিবি সদস্যরা। আটককৃতদের সদর থানায় জিডিমূলে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আটককৃতরা বাংলাদেশের খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ইতিমধ্যে বিজিবি সীমান্ত দিয়ে বাংলাদেশের অনুপ্রবেশ করা দশ জনকে জিডি মূলে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে তাদের হস্তান্তর করবো। এর আগে তারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকবে। এছাড়া অমর খানা সীমান্ত দিয়ে আরো অনুপ্রবেশ করা পাঁচজনকে সদর থানায় নিয়ে আসা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন, ও মানবপাচার প্রতিরোধে রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত

আমির খানকে হত্যার হুমকি

আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো

জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার

গোবিন্দগঞ্জে সাতরে  নদী পার হতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

পাবনার ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৮ 

কুড়িগ্রামে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস আজ, শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়ার প্রত্যয়

নতুন গান দিয়ে ফিরলেন মিলানা

১০

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫

১১

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

১২

মিয়ামিতে ফিরেই অনুশীলনে মেসি, মাঠে নামবেন কবে?

১৩

ভর্তির সুযোগ না পেয়ে যোগ্যতা দেখাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল এক তরুণ

১৪

নাটোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৫

নাটোরে সিংড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৬

সাঘাটায় নদী ভাঙন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

১৭

সিঁদ কেটে ঘরে ঢুকল দুর্বৃত্তরা, সকালে মিলল স্কুলশিক্ষিকার লাশ

১৮

নাটোরে লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৯

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

২০