RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
২ জুলাই ২০২৫, ৮:২৫ অপরাহ্ন

ফ্যাসিস্ট শাসনের পতন ঘটলেও সেই ফ্যাসিস্ট কাঠামো এখনো টিকে আছে- কুড়িগ্রামে নাহিদ ইসলাম

ছবিঃ আরসিটিভি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের পতন ঘটলেও সেই ফ্যাসিস্ট কাঠামো এখনো টিকে আছে। এখনও দেশে রয়েছে মাফিয়াতন্ত্র, দখলদারিত্ব, সন্ত্রাস। লড়াই শেষ হয়নি, এই লড়াই চলছে এবং চলবে নতুন একটি দেশ গঠনের লক্ষ্যে।”

তিনি আরও বলেন “কুড়িগ্রাম মানেই অধিকারবঞ্চিত চরবাসীর লড়াই, ভূমিহীন মানুষের সংগ্রাম, সীমান্তে কান্না আর ফেলানীর ঝুলন্ত লাশের বেদনা। কুড়িগ্রাম মানে তিস্তা চুক্তির লড়াই, তারামন বিবির অস্ত্রধারণ, জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি। এই মর্যাদার কুড়িগ্রাম গড়তে এনসিপির পতাকা তলে সবাইকে আহ্বান জানাই।”

তিনি আজ বুধবার (২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়ায় এক পথসভায় এসব কথা বলেন। এর আগে তিনি রাজারহাটের পথসভায় বক্তব্য রাখেন।

পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।

এদিকে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও পথসভায় যোগ দেন কুড়িগ্রামের ৯ উপজেলা থেকে আসা হাজার হাজার মানুষ। পরে কুড়িগ্রামের পদযাত্রা শেষে জেলার ফুলবাড়ী উপজেলায় আবারও একটি পথসভা শেষে লালমনিরহাটের উদ্দেশ্য রওনা করেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০