পরীক্ষামূলক
LIVE TV

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পাশে ব্রিকস, নিন্দা জানাল হামলার

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ব্রিকস জোট। মঙ্গলবার (২৪ জুন) ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর জারি করা এক বিবৃতিতে জোটটি ইরানের পক্ষে অবস্থান নেয় এবং সাম্প্রতিক হামলাগুলোকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে। খবর আলজাজিরার।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতৃত্বাধীন এই জোটটি বিশ্বের উদীয়মান অর্থনীতির অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কিছু দেশ এই জোটে যুক্ত হয়েছে।

ব্রিকস জানায়, ইরানের “শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনা”গুলোতে চালানো হামলা আন্তর্জাতিক পারমাণবিক আইন ও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। তারা যুদ্ধরত দেশগুলোকে কূটনৈতিক পথে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলে, ‘উত্তেজনা হ্রাস এবং মতপার্থক্য শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করাই একমাত্র পথ।’

জোটটির বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে হিংসার চক্র ভাঙতে হলে, সকল পক্ষকে শান্তির জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে। সংলাপই শান্তি পুনরুদ্ধারের সবচেয়ে কার্যকর উপায় বলে মত দিয়েছে ব্রিকস।

 

Facebook Comments Box

মন্তব্য করুন