RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৪ জুন ২০২৫, ১:৩৮ অপরাহ্ন

বিনা অভিযোগে আইনজীবী আটক, এসপি অফিস ঘেরাও এর পর মধ্যরাতে মুক্তি

ছবিঃ নীলফামারী প্রতিনিধি

বিনা অভিযোগে আটক এক আইনজীবীর মুক্তির দাবিতে নীলফামারীতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন জেলা আইনজীবীরা।

সোমবার (৩ জুন) রাত সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলে কয়েক ঘণ্টা। এরপর মধ্যরাতেই মুক্তি পেয়েছে ওই আইনজীবী।

জানা যায়, ডিমলার বালাপাড়া গ্রামের আইনজীবী আসাদুজ্জামান আসাদকে বিকেলে পুলিশ আটক করলে জেলা আইনজীবী সমিতির সদস্যরা ক্ষুব্ধ হন। রাতেই বিপুলসংখ্যক আইনজীবী এসপি অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

তাদের অবস্থানের কারণে ডিসি মোড় থেকে সার্কিট হাউজ সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে পড়ে, জনদুর্ভোগ চরমে ওঠে। আন্দোলনের মুখে প্রশাসন আলোচনায় বসে। দীর্ঘ আলোচনা ও চাপের মুখে পুলিশ আসাদুজ্জামানকে মুক্তি দেয়।

আইনজীবীরা জানান, অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার পর তারা আন্দোলন প্রত্যাহার করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসাদুজ্জামান আওয়ামী লীগ সংশ্লিষ্ট হলেও সম্প্রতি ‘জুলাই বৈষম্য বিরোধী ছাত্রজনতা’র সঙ্গে সক্রিয় ছিলেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি জানান, আটক আইনজীবীকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১০

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১১

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১২

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৩

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৪

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৫

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৬

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১৮

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৯

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

২০