RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ মে ২০২৫, ৬:০৮ অপরাহ্ন

ফুলবাড়ী সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন করলো বিএসএফ

ছবিঃ কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে ৯ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই সীমান্তের ৯৪৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয়া হয়। পরে কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা ঠেলে দেয়া ওই ৯ নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ জানান, ভারতীয় খেতাবের কুটি ও ঝিকরী ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে বিএসএফ ওই ৯ জনকে বাংলাদেশে পুশইন করে। পরে আমরা টহলরত বিজিবির সদস্যরা তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করি।

পুশইন হওয়া ওই ৯ জন হলেন, বাইদুল ইসলাম (৬৫), তার স্ত্রী আমিরন বেগম (৪৫), মেয়ে রুমি খাতুন (২০), জামাতা আপেল (২৯), নাতি হৃদয় (৩), মিনা বেগম (৩০), তার মেয়ে জুই (১০), মীম (৭) এবং নুর হামিদ (৭)। সকলের গ্রাম চন্দ্রখানা বজরের খামার উপজেলা ফুলবাড়ী জেলা । তারা সকলে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা বজরের খামার গ্রামের বাসিন্দা।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, দুপুরে বিজিবি পুশইন হওয়া ৯ জনকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী এন্ট্রি করা হয়েছে। পরে সকলের পরিচয় নিশ্চিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন, ও মানবপাচার প্রতিরোধে রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত

আমির খানকে হত্যার হুমকি

আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো

জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার

গোবিন্দগঞ্জে সাতরে  নদী পার হতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

পাবনার ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৮ 

কুড়িগ্রামে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস আজ, শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়ার প্রত্যয়

নতুন গান দিয়ে ফিরলেন মিলানা

১০

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫

১১

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

১২

মিয়ামিতে ফিরেই অনুশীলনে মেসি, মাঠে নামবেন কবে?

১৩

ভর্তির সুযোগ না পেয়ে যোগ্যতা দেখাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল এক তরুণ

১৪

নাটোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৫

নাটোরে সিংড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৬

সাঘাটায় নদী ভাঙন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

১৭

সিঁদ কেটে ঘরে ঢুকল দুর্বৃত্তরা, সকালে মিলল স্কুলশিক্ষিকার লাশ

১৮

নাটোরে লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৯

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

২০