RCTV Logo আরসিটিভি ডেক্স
২৮ মে ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

নয়াপল্টনে বিএনপির তিন অঙ্গসংগঠনের বড় সমাবেশ আজ

গ্রাফিক্সঃ আরসিটিভি

আজ বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বড় সমাবেশ অনুষ্ঠিত হবে। ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শিরোনামে এই জমায়েত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার পাশাপাশি সিলেট, ফরিদপুর, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক তরুণ-তরুণী এই সমাবেশে অংশ নেবেন। আয়োজকদের দাবি, প্রায় ১৫ লাখ মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে বক্তব্য রাখবেন। এ সময় তিনি তরুণদের উদ্দেশ্যে দলের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন। এছাড়া দলের শীর্ষ নেতারা, যাদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ, সমাবেশে উপস্থিত থাকবেন।

মে মাসজুড়ে বিএনপির এই তিন অঙ্গসংগঠন দেশব্যাপী তরুণদের সম্পৃক্ত করতে নানা কর্মসূচি পালন করেছে। চারটি বিভাগীয় শহরে সেমিনার ও সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। এর ধারাবাহিকতায় চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় সফল সমাবেশের পর আজকের এই সমাবেশকে চূড়ান্ত আয়োজন হিসেবে দেখা হচ্ছে।

দলীয় নেতাদের মতে, তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়ানো এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তাদের কাছে পৌঁছে দেওয়াই এই সমাবেশের মূল উদ্দেশ্য।

নয়াপল্টনে বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনও পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ ব্যবস্থা নিয়েছে। দলটির নেতাকর্মীদের আশা, এই সমাবেশ তরুণ নেতৃত্ব গঠন এবং ভবিষ্যৎ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১২

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৩

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৪

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৫

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৮

দাম কমলো জেট ফুয়েলের

১৯

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

২০