RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
২৬ মে ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন

মির্জা ফখরুলের নামে ফেইসবুক আইডি খুলে প্রতারণা, আটক ২

ছবিঃ আটককৃত শহিদুল ইসলাম ও হায়দার রহমান জয়

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার ছোটভাই বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের নামে ফেইসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

তারা হলেন- নীলফামারী জেলার ডিমলার পশ্চিম খড়িবাড়ি গ্রামের সামসুল হকের ছেলে শহিদুল ইসলাম ও টাঙ্গাইল বড়াডামা এলাকার আনিসুর রহমানের ছেলে হায়দার রহমান জয়।

রবিবার (২৫ মে) রাতে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করে পুলিশ।

পুলিশ জানায়, মির্জা ফখরুলের নাম ব্যাবহার করে প্রতারণার বিষয়ে গত ২৫ মে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হয়ে তার চাচাতা ভাই নূর-এ-শাহাদাৎ স্বজন বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযাগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।

এর আগে গত ২১ মে মির্জা ফয়সাল আমিনের হয়ে তার এপিএস সাইফুল ইসলাস সবুজ থানায় আরেকটি অভিযাগ দায়ের করেন। এরপর এই দুই অভিযোগ মামলা হিসেবে রুজু করে পুলিশ।

মির্জা ফখরুলের নাম ব্যাবহার করে প্রতারণার বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে নূর-এ-শাহাদাৎ স্বজন উল্লেখ করেছেন, গত ১৭ মে ২০২৫ রাত আনুমানিক সাড়ে ৮টায় তিনি জানতে পারেন যে, ‘জয় খান’ (হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭০৪-৫৫৩০৫৫) নামে একটি ফেইসবুক অ্যাকাউন্ট থেকে এক ব্যক্তি (পরিচয় ও ঠিকানা অজ্ঞাত) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ভুয়া ফেইসবুক আইডি তৈরি করেছেন। এই ভুয়া আইডি ব্যবহার করে প্রতারকচক্র নিজেদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিচয় দিয়ে ফেইসবুক ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন ব্যক্তিকে দলের গুরুত্বপূর্ণ পদ এবং সংসদ সদস্যের মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চাঁদা ও অর্থ দাবি করছিল। এর সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোন প্রকার সম্পর্ক নেই। ভবিষ্যতে তার নাম ভাঙিয়ে বড় ধরনের ক্ষতি সাধিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

এবিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, রোববার রাতেই আসামিদের ঠাকুরগাঁওয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে বিচারক আসামি হায়দার রহমান জয়ের তিন দিন এবং অপর আসামি শহিদুল ইসলামের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। আরও কেউ জড়িত কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০