RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ মে ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন

কুড়িগ্রামে মসজিদ ভিত্তিক গণ শিক্ষার শিক্ষকদের মানববন্ধন

ছবিঃ কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বকেয়া বেতন আদায় সহ ৫ দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষকরা।

শনিবার (১৭ মে) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের মডেল মসজিদ মাঠ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি জমা দেয়।

এসময় উপস্থিত ছিলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষার শিক্ষক কল্যান পরিষদের সভাপতি মাওঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার সরদার, শিক্ষক আশফাকুর রহমান, হাফেজ আরিফুল ইসলাম, মাওলানা ইউসুফ আলী, শিক্ষক, চিলমারী, মাওলানা রুহুল আমিন, শিক্ষক, নাগেশ্বরী, মাওলানা একরামুল হক, শিক্ষক, ফুলবাড়ি, মাওলানা আমিনুল ইসলাম, শিক্ষক উলিপুর, মাওলানা আব্দুস সালাম, শিক্ষক, রাজারহাট, মাওলানা ওবায়দুল হক, সুপারভাইজার, মাওলানা মিনারুল ইসলাম, উপজেলা মডেল কেয়ার টেকার চিলমারী সহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিগণ।

আন্দোলনকারীরা জানান, ৫ মাসের বকেয়া বেতনসহ ৫ দফা দাবিতে তারা এই আন্দোলন করছেন। পাঁচ দফার মধ্যে আরও রয়েছে চাকরী স্থায়ীকরণ ও রাজস্ব খাতে অন্তর্ভুক্তি। এছাড়া গত ঈদুল ফিতরের বোনাসসহ ঈদুল আযহার বোনাস এবং ৫ হাজার থেকে বাড়িয়ে মাসিক বেতন ১৫ হাজার টাকা করার দাবিও তুলেছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১০

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১১

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১২

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৩

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৪

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৫

দাম কমলো জেট ফুয়েলের

১৬

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১৭

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১৮

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৯

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

২০