RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
১৭ মে ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে উত্তাল চরাঞ্চলবাসী

ছবিঃ গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার চরাঞ্চলে ঘটে যাওয়া হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতারের দাবিতে উত্তাল নিহতের স্বজন ও স্থানীয় জনসাধারণ।

শনিবার (১৭ মে) সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৫ নং ফুলছড়ি ইউনিয়নের বাংলা বাজারে খোলাবাড়ী এলাকার আব্দুল করিম মেম্বার, ছমেদ আলী মেম্বার, আজহার আলী ও রহমত আলীর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

এসময় উপস্থিত বক্তারা বলেন, সন্ত্রাসীরা নির্মমভাবে তাদের প্রতিবেশীদের হত্যা করেছে। তারা হত্যা মামলার আসামি হওয়ার পরও পুলিশের নাগালের বাহিরে রয়েছে। এমনকি হত্যা মামলার ৩ নং আসামী ফরহাদ হোসেন নতুন করে বিভিন্ন জনকে প্রাননাশের হুমকি দিয়ে আসছেন। তাদের ভয়ে বর্তমানে রাত্রে অনেকে বাসায় থাকতে পারছেন না। আরো বলেন, যদি আসামীদের দ্রুত গ্রেফতার না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারী দেন।

উল্লেখ্য, মামলার আসামীরা হলেন, জামাল বাদশা, ফরহাদ হোসেন, জাহাঙ্গীর আলম, মাইদুল ইসলাম, ফুলচান, জেলহক, আলমগীর হোসেন, আশরাফ, সাইজুদ্দিন, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, আবু বক্কর সিদ্দিক, সাদ্দাম হোসেন, নবী মিয়া, ইসমাইল হোসেন, মো সাদ্দাম হোসেনসহ বেশ কয়েকজনের নামে থানায় মামলা করেন বাদী মোহাম্মদ আলী।

এই বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, মামলাটি তদন্তাধীন আছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০