RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারী ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

গাজায় নতুন আতঙ্কে ইসরাইলি বাহিনী, ৭ সেনা নিহত

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় অবিস্ফোরিত গোলাবারুদ ও বোমা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে ইসরাইলি বাহিনীর মধ্যে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনীর ছোড়া অসংখ্য অবিস্ফোরিত গোলাবারুদ গাজার বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এই অস্ত্রগুলো থেকে ফিলিস্তিনিরা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করেছে কি না, তা নিয়ে ইসরাইলি বাহিনী তদন্ত শুরু করেছে।

গত বুধবার (৮ জানুয়ারি) ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা দেয়, উত্তর গাজার বেইত হানুন এলাকায় একটি ট্যাংকের নিচে আইইডি বিস্ফোরণে তাদের তিন সেনা নিহত ও তিনজন আহত হয়েছেন। এছাড়া, রোববার (১০ জানুয়ারি) তুর্কি সংবাদমাধ্যম জানায়, গাজায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে আরও চার ইসরাইলি সেনা নিহত হয়েছে।

ইসরাইলি বাহিনী গাজায় ব্যাপক পরিমাণ গোলাবারুদ নিক্ষেপ করেছে। বিমান বাহিনী যুদ্ধের শুরু থেকে প্রায় ৩০ হাজার বোমা ফেলেছে, যার মধ্যে অনেকই অবিস্ফোরিত। চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, এসব বোমার ওজন এক টনেরও বেশি হতে পারে।

জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস (ইউএনএমএএস)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় প্রায় ৭,৫০০ টন অবিস্ফোরিত বোমা বা অস্ত্র ছড়িয়ে আছে। এগুলো অপসারণ করতে ১৪ বছর পর্যন্ত সময় লাগতে পারে।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র থেকে সরবরাহ করা কিছু অস্ত্র এবং গোলাবারুদে প্রযুক্তিগত ত্রুটি রয়েছে। বিশেষত, যুদ্ধের শুরুতে ব্যবহার করা প্রায় ৪০ শতাংশ বোমাকে ‘ডাম্ব বোমা’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা যথাযথভাবে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়নি।

গাজায় অবিস্ফোরিত বোমার উপস্থিতি শুধু ইসরাইলি বাহিনীর জন্য নয়, বরং সেখানকার বেসামরিক জনগণের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ-পরবর্তী মাইন পরিষ্কার এবং অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন হবে।

এই পরিস্থিতি গাজায় চলমান সংঘাতের ভয়াবহতাকে আরও বাড়িয়ে তুলছে এবং এটি অঞ্চলটিতে দীর্ঘমেয়াদি নিরাপত্তা এবং মানবিক সংকট সৃষ্টি করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০