RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৫, ৪:০৫ অপরাহ্ন

প্রতিরক্ষা খাতে ৫০ হাজার কোটি রুপি বাজেট বাড়াচ্ছে ভারত

‘অপারেশন সিঁদুরের’ জন্য প্রতিরক্ষা খাতে ভারতের বাজেট ৫০ হাজার কোটি রুপি বাড়তে পারে। শুক্রবার (১৬ মে) সকালে একটি সরকারি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, সম্পূরক বাজেটের মাধ্যমে এই বৃদ্ধি সামগ্রিক প্রতিরক্ষা বরাদ্দের চেয়ে সাত লাখ কোটি রুপি বেশি হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উপস্থাপিত ২০২৫/২৬ বাজেটে সশস্ত্র বাহিনীর জন্য রেকর্ড ৬ দশমিক ৮১ লাখ কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল। এই বছরের বরাদ্দ ইতোমধ্যেই ২০২৪/২৫ সালের ৬ দশমিক ২২ লাখ কোটির তুলনায় ৯ দশমিক ২ শতাংশ বেশি।

সূত্র আরও জানিয়েছে, বর্ধিত বাজেট সম্ভবত গবেষণা ও উন্নয়ন এবং অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য ব্যবহার করা হবে।

২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদি প্রশাসনের নজরে রয়েছে প্রতিরক্ষা খাত। বিজেপি সরকারের প্রথম বছর ২০১৪/১৫ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ২ দশমিক ২৯ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। বর্তমান বরাদ্দ সকল মন্ত্রণালয়ের মধ্যে সর্বোচ্চ এবং মোট বাজেটের ১৩ শতাংশ।

ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি এবং (সম্ভবত) বর্ধিত বাজেট বরাদ্দ পাকিস্তানের সঙ্গে সপ্তাহব্যাপী উত্তেজনার পর চলমান যুদ্ধবিরতির সময় সামনে আসলো। কয়েক দশক ধরে চলা ভারত-পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত ৭ মে। সেদিন পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৩১ বেসামরিক নাগরিককে হত্যা করে। পালটা জবাবে, পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে তিনটি রাফায়েল। এছাড়া কয়েক ডজন ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ। চারদিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে ১১ সেনা এবং ৪০ বেসামরিক নাগরিক নিহত হন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

স্পেনে ভূমিকম্প অনুভূত

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

পাসপোর্টের জলছাপে যুক্ত হলো আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য চরম দুর্ভোগে হাজারো মানুষ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

নাটোরে সিংড়ায় ১৪ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি আনু

সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে দুর্নীতি প্রতিরোধে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১১

জুলাই পদযাত্রা সফল করতে কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী 

১২

নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

১৩

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৪

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৫

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১৬

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

১৭

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

১৮

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০