RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৬ মে ২০২৫, ৪:০৩ অপরাহ্ন

বিদ্যুৎ বিল কমানোর ৫টি সহজ উপায়

বেশ কিছুদিন আগে বিদ্যুৎ বিল রিচার্জ করেছেন, কিন্তু হঠাৎই খেয়াল করলেন খরচ বেড়ে গেছে। মিটারে সমস্যা না থাকলে এই বাড়তি খরচ আপনারই ব্যবহারের ফল। তবে সহজ কিছু পদ্ধতি মেনে চললে আপনি বিদ্যুৎ বিল কমাতে পারেন।

১. এসি ব্যবহারে নিয়ন্ত্রণ: এসি ব্যবহারের সময় তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে সেট করুন। তাপমাত্রা ২৪ ডিগ্রির নিচে নামালে প্রতি ডিগ্রিতে বিদ্যুৎ খরচ ৬-৮ শতাংশ বেড়ে যায়। এসির সঙ্গে সিলিং ফ্যান ব্যবহার করে ঠান্ডা বাতাস পুরো ঘরে ছড়িয়ে দিন। এতে এসি কম সময় চালালেই ঘর ঠান্ডা হবে।

২. এনার্জি সেভিং যন্ত্রপাতি ব্যবহার: নতুন যন্ত্রপাতি কেনার সময় এনার্জি সেভিং ফিচারগুলো খেয়াল করুন। ইনভার্টার প্রযুক্তির যন্ত্রপাতি কিনুন। এগুলো প্রথমে একটু বেশি দামি মনে হলেও দীর্ঘমেয়াদে বিদ্যুৎ সাশ্রয় করবে।

৩. প্রাকৃতিক আলো ও বাতাসের ব্যবহার: দিনের বেলা ঘরের জানালা ও পর্দা খুলে রাখুন। এতে প্রাকৃতিক আলো প্রবেশ করবে এবং এসির ব্যবহার কমবে। ভালো বায়ু চলাচল বিদ্যুৎ সাশ্রয়ে সাহায্য করে।

৪. ব্যবহারের পর প্লাগ খুলে রাখা: চার্জার, ইলেকট্রিক কেটলি বা গেমিং কনসোল ব্যবহার শেষে প্লাগ খুলে রাখুন। এটি স্ট্যান্ডবাই পাওয়ার খরচ কমাবে।

৫. গিজার ও ওয়াশিং মেশিন ব্যবহারে সচেতনতা: গিজার প্রয়োজন মতো চালান এবং অতিরিক্ত তাপমাত্রা এড়িয়ে চলুন। ওয়াশিং মেশিনে পূর্ণ লোড দিয়ে কাপড় ধুয়ে বিদ্যুৎ ও পানির সাশ্রয় করুন।

এই ছোট ছোট পরিবর্তনগুলো বিদ্যুৎ বিল কমাবে এবং পরিবেশেরও উপকার করবে। একটু সচেতনতাই আপনার খরচ কমাতে সহায়ক হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০