RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন

কাতারের বিলাসবহুল বিমান উপহার গ্রহণের ইঙ্গিত দিয়ে বিপাকে পড়েছেন , ট্রাম্প।

কাতারের বিলাসবহুল বিমান উপহার গ্রহণের ইঙ্গিত দিয়ে বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের রাজপরিবারের কাছ থেকে ৪০০ মিলিয়ন ডলারের বোয়িং ৭৪৭-৮ বিমান গ্রহণের সিদ্ধান্তে তিনি সমালোচনার মুখে পড়েছেন। যদিও যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিভাজনের মধ্যেও এ সিদ্ধান্তে ট্রাম্প অনেককে নিজের পক্ষে টানতে সক্ষম হয়েছেন। তবে এর বিরোধিতায়ও বড় ধরনের ঐক্য গড়ে উঠেছে।

ডেমোক্রেটিক পার্টির পাশাপাশি ট্রাম্পের অনেক কট্টর সমর্থকও এ বিষয়ে আপত্তি জানিয়েছেন। বিশিষ্ট কনজারভেটিভ ইনফ্লুয়েন্সার বেন সাপিরো তার পডকাস্টে একে ‘ন্যক্কারজনক’ হিসেবে অভিহিত করে বলেন, কাতার শুধু নিজেদের স্বার্থেই এই উপহার দিচ্ছে। এমনকি কাতারকে আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসবাদের সমর্থক বলেও উল্লেখ করেন তিনি।

লরা লুমার, যিনি সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী এবং হোয়াইট হাউজের নির্দিষ্ট কর্মকর্তাদের বরখাস্তের দাবি জানিয়ে আসছেন, তিনিও বিমান উপহারের সমালোচনা করেন। তিনি একে ট্রাম্পের জন্য ‘একটি দাগ’ হিসেবে বর্ণনা করেন। নিউইয়র্ক পোস্টও এক সম্পাদকীয়তে লিখেছে, ‘কাতারের জেট বিনামূল্যের উপহার নয়’।

এদিকে, ট্রাম্পের মেয়াদকালে কাতারকে সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়নের অভিযোগ করেছিলেন ট্রাম্প নিজেই। অথচ এখন সেই কাতারের কাছ থেকেই বিলাসবহুল বিমান উপহার নিতে যাচ্ছেন তিনি। এই দ্বিমুখী অবস্থানের সমালোচনা করছেন অনেকেই।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল-থানি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, এটি দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সম্পাদিত লেনদেন। এতে ব্যক্তিগত সম্পর্কের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, ‘কাতার সবসময়ই একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত অংশীদার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কিনে নেওয়ার কোনো ইচ্ছা কাতারের নেই।’

বিমান উপহারের বিষয়ে হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে, এয়ার ফোর্স ওয়ান বহরে নতুন বিমানটি যুক্ত করতে সংস্কার ও আপগ্রেডে বছরখানেক সময় লাগতে পারে। তবে ট্রাম্পের মেয়াদ শেষে বিমানটি প্রেসিডেন্টের সংরক্ষণাগারে স্থানান্তর করা হবে। প্রেস সচিব ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেন, ‘যেকোনো বিদেশি উপহার গ্রহণে সব আইন মেনেই তা করা হয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০