RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৫, ২:০৯ অপরাহ্ন

ভারতের সঙ্গে সংঘাত, গুগলে সবচেয়ে বেশি কাকে খুঁজেছেন পাকিস্তানিরা?

ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এক সামরিক ব্যক্তিত্বকে। তিনি হলেন পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ। সাম্প্রতিক সময়ে তিনি সামরিক বাহিনীর গর্ব এবং পাকিস্তানিদের আবেগের প্রতীক হয়ে উঠেছেন।

ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর আওরঙ্গজেব আহমেদ তার সংযত ও শান্ত আচরণের জন্য অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, বরং সাম্প্রতিক সংবাদ সম্মেলনেও তার দৃঢ় ও প্রভাবশালী উপস্থিতি তাকে আরও পরিচিত করে তুলেছে।

গুগল ট্রেন্ডসের তথ্যমতে, গত ১২ মে দিবাগত রাত ২টার দিকে পাকিস্তানে ‘আওরঙ্গজেব’ শব্দটি সবচেয়ে বেশি খোঁজা হয়েছে। তখন থেকে তার নামটি শীর্ষ অনুসন্ধানে রয়েছে। মূলত এক সংবাদ সম্মেলনে তার উপস্থাপনা ও আত্মবিশ্বাসী বক্তৃতার পর থেকেই তিনি ভাইরাল হয়েছেন।

ওই সংবাদ সম্মেলনে আওরঙ্গজেব আহমেদ এবং নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল রাজা রব নওয়াজ উপস্থিত ছিলেন। ভারতীয় হামলার পর পাকিস্তানের পালটা হামলায় সামরিক বাহিনীর সক্ষমতা ও আত্মবিশ্বাস তুলে ধরার জন্যই ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

ওই সম্মেলনে আওরঙ্গজেব আহমেদ বলেন, ‘আমি এয়ার ভাইস মার্শাল এবং আমি গতকাল যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব।’ তার এই সংযত বক্তব্য এবং আত্মবিশ্বাসী উপস্থাপন সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

এছাড়া #NationalCrush, #RafaleHunter এবং #PAFSwag এর মতো হ্যাশট্যাগগুলোও সামাজিক মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১০

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১১

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১২

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৩

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৪

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৫

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৭

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৮

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৯

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

২০