RCTV Logo আরসিটিভি ডেস্ক
১২ জানুয়ারী ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

হাইকোর্টে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্লিপ গ্রহণ পদ্ধতি চালু

ছবি : সংগৃহীত

হাইকোর্টের একটি বেঞ্চে প্রতি রোববার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্লিপ গ্রহণ পদ্ধতি চালু করা হয়েছে। বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত এই বেঞ্চে আইনজীবীরা মোশন, সময় বর্ধিতকরণ এবং দরখাস্তের স্লিপ হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন।

সহকারী বেঞ্চ অফিসার মো. মনিরুজ্জামান জানিয়েছেন, ০১৭৩১৮৪০৩১১ এই হোয়াটসঅ্যাপ নম্বরে সকাল ১০টা থেকে বেলা ১টার মধ্যে স্লিপ স্ক্যান করে পাঠাতে হবে। আইনজীবীদের সুবিধার্থে কোর্ট চলাকালীন এই সেবাটি প্রদান করা হচ্ছে।

একটি বিশেষ নোটিশে বলা হয়েছে, স্লিপ পাঠানোর সময় বিজ্ঞ আইনজীবীদের তাদের অ্যাডভোকেট আইডি নম্বর এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

আইনজীবীরা জানিয়েছেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। সাধারণত বেঞ্চের কার্যক্রম শুরু হলে আইনজীবীরা মোশন, সময় বর্ধিতকরণ এবং দরখাস্তের জন্য পর্যায়ক্রমে স্লিপ মেনশন করে থাকেন। নতুন এই পদ্ধতির মাধ্যমে আদালতের কার্যক্রম আরও সহজ হবে, সময় সাশ্রয় হবে এবং মামলার শুনানি ও নিষ্পত্তির হার বাড়বে।

এটি আদালতের আধুনিকীকরণের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৩

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৪

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৫

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৬

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৭

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৮

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৯

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

২০