RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৫, ৩:৫১ অপরাহ্ন

এআই থেকে সৃষ্টিশীলতা রক্ষার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীকে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে কপিরাইট লঙ্ঘন ও শিল্পীর সৃষ্টিশীলতা হুমকির মুখে পড়ছে—এমন আশঙ্কায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন এলটন জন, ডুয়া লিপা, ইয়ান ম্যাককেলেন, ফ্লোরেন্স ওয়েলচ, পল ম্যাকার্টনি সহ ৪০০-এর বেশি শিল্পী, লেখক ও নির্মাতা। তাদের মতে, সরকারের সুরক্ষা না থাকলে তাদের কাজ প্রযুক্তি কোম্পানিগুলোর কাছে কার্যত বিনামূল্যে পৌঁছে যাবে।

চিঠিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘মৌলিক শিল্পের পাওয়ার হাউজ হিসাবে যুক্তরাজ্যের অবস্থানও ঝুঁকিতে রয়েছে।’ শিল্পীরা হাউজ অব লর্ডসের ব্যারোনেস বিবান কিড্রনের প্রস্তাবিত সংশোধনীর প্রতি সমর্থন জানিয়েছেন। এই সংশোধনীটি এআই মডেল প্রশিক্ষণে কপিরাইটপ্রাপ্ত উপাদান ব্যবহারের জন্য লাইসেন্স বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে।

সরকার জানিয়েছে, তারা এমন একটি প্যাকেজ বিবেচনা করছে যা শিল্পী ও প্রযুক্তি খাত উভয়ের জন্য উপকারী হবে। তবে শিল্পী ও নির্মাতারা স্পষ্ট নীতিমালার দাবি জানিয়ে বলেন, ‘আমরাই জাতীয় গল্প তুলে ধরি, উদ্ভাবন করি; আমাদের সৃষ্টির মূল্য দিতে হবে।’

চিঠিতে আরও স্বাক্ষর করেছেন কাজুও ইশিগুরো, কেট বুশ, কোল্ডপ্লে, রিচার্ড কার্টিস ও টম স্টপার্ড।

এর আগে, এআই নিয়ে উদ্বেগ জানিয়ে একটি ‘নীরব অ্যালবাম’ প্রকাশ করেছিলেন অ্যানি লেনক্স ও ডেমন অ্যালবার্ন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আইন কঠোর হলে উদ্ভাবন বিদেশে সরে যেতে পারে, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০