RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৩ মে ২০২৫, ৫:১৩ অপরাহ্ন

চালের পোকা দূর করার ঘরোয়া ৫ উপায়

চালে পোকা ধরার সমস্যা অনেকেরই পরিচিত। বিশেষ করে বর্ষাকালে এ সমস্যা আরও বেশি দেখা দেয়। পোকা ধরে গেলে চাল ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না বলে মনে করেন অনেকেই। তবে কিছু সহজ ও প্রাকৃতিক উপায় মেনে চললে চালকে পোকামুক্ত রাখা সম্ভব। জেনে নিন ঘরোয়া ৫টি কার্যকর পদ্ধতি:

লবঙ্গের ঝাঁজ পোকাদের দূরে রাখে। চালের পাত্রে কয়েকটি লবঙ্গ রেখে দিন। লবঙ্গের গন্ধ পোকাদের জন্য বিরক্তিকর। ফলে তারা চালের কাছাকাছি আসবে না।

যদি চালের মধ্যে পোকা ধরে যায়, তাহলে প্রথমে চালগুলো রোদে ভালোভাবে শুকিয়ে নিন। এরপর কিছু তাজা নিমপাতা চালের পাত্রে রেখে দিন। এছাড়া, শুকনো নিমপাতা গুঁড়ো করে কাপড়ের ছোট পুঁটলিতে ভরে চালের পাত্রে রাখলে আরও ভালো ফলাফল পাওয়া যায়।

হলুদে প্রাকৃতিক কীটনাশক গুণ রয়েছে। চালের পাত্রে এক টুকরো শুকনো হলুদ রেখে দিন। এটি শুধু পোকা দূর করবে না, বরং চালকে দীর্ঘদিন তাজা রাখবে।

শুকনো লঙ্কার ঝাঁজও পোকা তাড়াতে কার্যকর। চালের পাত্রে ৪-৫টি শুকনো লঙ্কা রেখে দিন। এটি পোকার বংশবিস্তার রোধে সহায়ক।

রান্নাঘরে রসুন সবসময়ই থাকে। কয়েকটি রসুন খোসাসহ চালের মধ্যে পুঁতে দিন। রসুনের গন্ধ পোকাদের জন্য অপ্রীতিকর। ফলে তারা চাল থেকে দূরে থাকবে।

এই ঘরোয়া উপায়গুলো সহজলভ্য ও প্রাকৃতিক। নিয়মিত এসব পদ্ধতি অনুসরণ করলে চালকে সারা বছর পোকামুক্ত রাখা সম্ভব। তবে দীর্ঘদিন ধরে চাল সংরক্ষণ করতে চাইলে তা শুকনো ও পরিষ্কার পাত্রে সংরক্ষণ করা উত্তম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৩

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৪

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৫

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৬

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৭

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৮

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৯

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

২০