RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৫, ৮:১২ অপরাহ্ন

ভারত-পাকিস্তান সংঘর্ষ: সৌদি পররাষ্ট্রমন্ত্রীর কূটনৈতিক প্রচেষ্টা

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আলোচনায় প্রিন্স ফয়সাল চলমান সংঘর্ষ বন্ধ ও উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে এ বৈঠকের তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, গত রাতে ভারতের হামলার পরবর্তী পরিস্থিতি এবং পাকিস্তানের প্রতিশোধমূলক পদক্ষেপ সম্পর্কে ইসহাক দার সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন এবং পাকিস্তানের সংযত ও ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়ার প্রশংসা করেন। পাশাপাশি, উভয় দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে দুই নেতা একমত হন।

তবে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কারও মৃত্যুর বিষয়ে প্রিন্স ফয়সালের কোনো মন্তব্যের উল্লেখ ছিল না। অন্যদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিংবা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১০

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১১

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১২

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৩

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৪

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৫

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৭

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৮

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১৯

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

২০