RCTV Logo স্পোর্টস ডেস্ক
৭ মে ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

ছবিঃ সংগৃহীত

সান সিরোয় ৪-৩ গোলে জিতেছে  ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের জয়ে ফাইনালে পা রেখেছে ইতালির জায়ান্টরা।

গল্পটা ইন্টারের নামে প্রথম লেগে বার্সার মাঠেই লেখা হতে পারত। ম্যাচের ৩০ সেকেন্ডে গোলের পর শুরুতেই ২-০ গোলের লিড নিয়েছিল তারা। বার্সা দুর্দান্ত এক কামব্যাক করে। যার সমাপ্তি লেখা হয় ৩-৩ গোলের সমতায়।

দ্বিতীয় লেগেও ইন্টার প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয়। এরপর বার্সা কামব্যাক করে এগিয়ে যায় ৩-২ গোলে। কিন্তু ওই কামব্যাকের গল্প ছিনিয়ে নির্ধারিত সময়ে ৩-৩ গোলের পর অতিরিক্ত ৩০ মিনিটে গড়ানো ম্যাচে ৪-৩ গোলে জিতেছে স্বাগতিক ইন্টার মিলান।

দ্বিতীয় লেগের এই ম্যাচে ২১ মিনিটে প্রথম লিড নেয় ইন্টার মিলান। দারুণ এক কাউন্টার অ্যাটাকে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। ৪৫ মিনিটে ইন্টারের নাম্বার টেন মার্টিনেজ পেনাল্টি জেতেন। তা থেকে গোল করেন কালগানগলু। ম্যাচ দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে ফাইনালে এক পা দিয়ে ফেলে দ্য হিরোনস খ্যাত ইন্টার।

ম্যাচের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক কামব্যাক করে বার্সা। ৫৪ মিনিটে এরিক গার্সিয়া গোল করে কাতালানদের ম্যাচে ফেরান। ছয় মিনিট পরে দানি অলমো ৫-৫ গোলের সমতা করে ফেলেন ম্যাচ। ৮৭ মিনিটে রাফিনহা গোল করে ফাইনালে পা রাখার উল্লাস করেন।

কিন্তু ঘরের মাঠে খেলা ইন্টার বার্সার ওই উদযাপন ছিনিয়ে নেয়। ৯৩ মিনিটে আছার্বিক গোল করে ম্যাচ দুই লেগ মিলিয়ে ৬-৬ করে ফেলেন। এক্সট্রা টাইমে নেন ম্যাচ। সেখানে ইন্টারের ফ্রাত্তেসি গোল করে ম্যাচে ৪-৩ গোলের লিড নেন। দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০