RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৬ মে ২০২৫, ৩:২১ অপরাহ্ন

পাকিস্তান সফর শেষে এবার ভারত যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে শীর্ষ পর্যায়ের বৈঠক শেষ করে এবার ভারত সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আগামী বৃহস্পতিবার (৮ মে) নয়াদিল্লিতে পৌঁছাবেন তিনি। ইরানি দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

সাম্প্রতিক পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশ সফরকারী প্রথম শীর্ষস্থানীয় কূটনীতিক তিনি। ইসলামাবাদে সফরকালে আব্বাস আরাগচি জানান, ইরান ‘দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনে সদিচ্ছার প্রচেষ্টা চালিয়ে যাবে’ এবং প্রয়োজনে মধ্যস্থতার প্রস্তাবও দেবে।

ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনীরের সঙ্গে বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সীমান্ত সহযোগিতা নিয়ে আলোচনা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার করাসহ ভূরাজনৈতিক ইস্যুতেও একযোগে কাজ করার অঙ্গীকার করা হয়।

ভারতে সফরকালেও আঞ্চলিক উত্তেজনা, কাশ্মীর পরিস্থিতি এবং চাবাহার বন্দর উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, চাবাহার বন্দরে ভারত ও ইরানের সহযোগিতা নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের এমন কূটনৈতিক তৎপরতা আঞ্চলিক ভারসাম্য ও শান্তি প্রতিষ্ঠার প্রয়াস হিসেবেই দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১০

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১১

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৭

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৮

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৯

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

২০