RCTV Logo বিনোদন ডেস্ক
১১ জানুয়ারী ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন

এবার ৩ খানকে নিয়ে বড় পরিকল্পনা কঙ্গনার

ছবি: অভিনেত্রী কঙ্গনা রানাউত

বলিউড বাদশাহ শাহরুখ খান, বলিখ্যাত ভাইজান সালমান খান ও মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের সঙ্গে কোনো ছবিতেই জুটি বাঁধেননি অভিনেত্রী কঙ্গনা রানাউত। এর আগে একাধিক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন— তিন খানের সঙ্গে জুটি বাঁধতে আগ্রহী নন তিনি। কারণ খানদের বিপরীতে অভিনয় করলে কখনই তিনি প্রাথমিক গুরুত্ব পান না। শুধু নায়কের বাহুলগ্নার চরিত্রে অভিনয় করতে রাজি নন তিনি। তাই ছবির প্রস্তাব এলেও বারবার ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। কিন্তু এবার তিন খানকে নিয়ে বড় পরিকল্পনা জানালেন কঙ্গনা রানাউত।

এই মুহূর্তে ‘ইমার্জেন্সি’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত আছেন কঙ্গনা রানাউত। সেই ছবির প্রচার সংক্রান্ত এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়— আগামী দিনে কি তার পরিচালনায় শাহরুখ, সালমান ও আমিরকে দেখা যাবে? সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে সম্মতি জানিয়েছেন অভিনেত্রী। তিন খানের পরিচালক হতে নাকি এক পায়ে রাজি কঙ্গনা।

অভিনেত্রী বলেন, আমাকে প্রশ্ন করা হয়েছিল— আমি বলিউডের তিন খানকে কোনো ছবিতে পরিচালনা করতে চাই কিনা। তিনি বলেন, “কেন করব না? ভালো চিত্রনাট্য থাকলে অবশ্যই করব।” অভিনেত্রী বলেন, “আমি মনে করি— ওদের মধ্যে সত্যিই যোগ্যতা রয়েছে। কিন্তু একই ধরনের চরিত্রে অভিনয় করে চলেছেন ওরা। তাই ওদের সঙ্গে কাজ করতে পারলে ভালোই লাগবে।”

অভিনেত্রী তিন খানের সঙ্গে জুটি বাঁধেননি ঠিকই, কিন্তু শাহরুখ, সালমান ও আমিরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন কঙ্গনা রানাউত। কিছুদিন আগে শাহরুখপুত্র আরিয়ানকে নিয়েও একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সমসাময়িক তারকা সন্তানদের প্রায় সবাই ক্যামেরার সামনে অভিনয় করছেন। সেই জায়গায় পরিচালকের ভূমিকায় আরিয়ানকে দেখতে নাকি অপেক্ষা করে রয়েছেন তিনি।

উল্লেখ্য, কঙ্গনা রানাউতের বহু প্রতীক্ষিত ছবি ‘ইমার্জেন্সি’ ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামলাকারীকে সাহায্য করার দায়ে তদন্তের মুখে চ্যাটজিপিটি

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

এবার তৃতীয় বিভাগে নেমে গেল হামজার লেস্টার সিটি

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

আজ ২২ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২২ এপ্রিল ২০২৬

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

১০

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

১১

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

১২

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

১৩

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

১৪

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

১৫

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১৬

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১৭

বিশ্ববাজারে কমল তেলের দাম

১৮

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৯

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

২০