RCTV Logo বিনোদন ডেস্ক
১১ জানুয়ারী ২০২৫, ৬:৩১ অপরাহ্ন

আলিয়া-রণবীরের বিয়ের দিন বেজায় চটেছিলেন প্রতিবেশীরা, কিন্তু কেন?

ছবি: সংগৃহীত

বিয়েতে নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি হবে—এটাই স্বাভাবিক, এ আর নতুন কী। কিন্তু বিয়েটা যদি খোদ কাপুরপুত্র বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং ভাটকন্যা অভিনেত্রী আলিয়া ভাটের হয়, তাহলে তো কথাই নেই।

সম্প্রতি রণবীর-আলিয়ার বিয়ের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন মুম্বাইয়ের অন্যতম শীর্ষস্থানীয় নিরাপত্তাকর্মী ইউসুফ ইব্রাহিম, যিনি শুধু আলিয়া-রণবীর নয়, ক্যাটরিনা-ভিকি এবং বরুণ ধাওয়ান-নাতাশাসহ আরও বেশ কয়েকজন বড় তারকার বিয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

আলিয়া-রণবীরের বিয়েতে নিরাপত্তা দিতে হিমসিম খেতে হয়েছিল বলে জানান ইউসুফ ইব্রাহিম। তাকে খুবই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে সে কথাই জানালেন সিকিউরিটি কনসালটেন্ট ইউসুফ ইব্রাহিম।

ইউসুফ ইব্রাহিম বলেন, “আমার জীবনের সবচেয়ে কঠিন বিয়ে ছিল আলিয়া-রণবীরের। সেখানে মিডিয়া হাউসগুলোর অন্তত ৩৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। প্রতিটি কোম্পানি থেকে কমপক্ষে ১০ জন লোক এসেছিলেন। আর তাদের ভক্ত-অনুরাগীরাও বাড়ির বাইরে জড়ো হয়েছিলেন। তিনি বলেন, একই কোম্পানি তাদের প্রতিটি আঞ্চলিক চ্যানেল থেকে চারজন করে লোক পাঠিয়েছিল। গোটা পালি হিলজুড়ে শুধুই মানুষের ভিড় ছিল। পালি হিলের দুদিকে যাওয়ার উভয় রাস্তায় মিডিয়া ও ভক্তদের দ্বারা পূর্ণ ছিল। ভিড় এত বেশি ছিল যে, আমাদের তাদের বিল্ডিং থেকে বের হওয়া অতিথিদের গাড়ির পেছনের দিকে রাস্তা পর্যন্ত দৌড়াতে হয়েছিল। এটি ভয়ঙ্কর চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠেছিল কারণ বিয়েতে আমন্ত্রিত অতিথিরাও সেলিব্রিটি ছিলেন। এতটাই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল যে, ওই আবাসনের অন্যান্য বসবাসকারী লোকজনও বিরক্ত হয়ে পড়েন এবং প্রচণ্ড বিরক্ত ছিলেন।”

ইউসুফ বলেন, “আমরা প্রতিটি শিফটে ৬০ জন লোক ছিলাম এবং আমাদের শিফট ছিল আট ঘণ্টার। তবে আমরা ২৪ ঘণ্টা কাজ করেছি। প্রায় পাগলের মতো অবস্থা ছিল। তিনি বলেন, ওই বিল্ডিংটিতে ঢোকা ও বের হওয়ার জন্য শুধু একটাই গেট ছিল। তাই সবাইকে একই গেট দিয়ে ঢুকতে হচ্ছিল। আর সেই জনাকীর্ণ গেট দিয়ে আমাদের বিয়ের অতিথিদের নিয়ে যেতে হয়েছিল। আর অতিথিরা সবাই ছিলেন সেলিব্রেটি।”

তিনি আরও বলেন, “সেই রাতে সংবাদমাধ্যমও যেন পাগল হয়ে গিয়েছিল। আমি আমার টিমের অর্ধেক ছেলেকে ইউনিফর্ম পরিয়ে রেখেছিলাম এবং বাকিদের সিভিল ড্রেসে রেখেছিলাম, যাতে তারা এটি ভালোভাবে পরিচালনা করতে পারে। তারা আমাকে সব আপডেট দিত। শুনেছিলাম মিডিয়ার লোকজন নাকি পাঁচিল বেয়ে ওঠারও পরিকল্পনা করে রেখেছিল, ছবি তোলার জন্য। তাই আমি তাদের দেয়াল ঢেকে দেওয়ার নির্দেশ দিয়েছিলাম। এভাবেই আমরা ম্যানেজ করেছি।”

ইউসুফ বলেন, তিনি অভিনেত্রী আলিয়া ভাটকে তার প্রথম সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ার সময় থেকে চেনেন। আর ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি পর রণবীর কাপুরের সঙ্গে কাজ শুরু করেছিলেন বলে জানান ইউসুফ ইব্রাহিম।

উল্লেখ্য, অভিনেত্রী আলিয়া ও অভিনেতা রণবীরের বিয়ের অনুষ্ঠান একান্তই পারিবারিক সদস্যদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর তাদের বিয়ের অনুষ্ঠানের বাইরে প্রায় ৩৫০ জন মিডিয়াকর্মী অপেক্ষা করছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতা, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার

আসছে শাহরুখ খানের ‘জওয়ান ২’

জমি নিয়ে সংঘর্ষে প্রাণ হারালেন গৃহবধূ, আহত ১৫

নারীর পায়ের মোজার ভেতরে লুকানো ছিল ২ হাজার ইয়াবা

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার বেলিংহামের প্রিয় খেলা ক্রিকেট

দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী

এক বছরে বিশ্বজুড়ে নিহত হয়েছে প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

১১

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

১২

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে

১৩

১৫ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ বিপুল মাদক ও মালামাল জব্দ

১৪

সৈয়দপুরে বিহারি ক্যাম্পে বকেয়া ৬৬ কোটি টাকা বিদ্যুৎ বিল 

১৫

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

১৬

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

১৭

গাইবান্ধায় মজুতে রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

১৮

দেড় মাস বয়সী বাচ্চা কোলে থাকা যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন

১৯

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

২০