RCTV Logo বিনোদন ডেস্ক
৪ মে ২০২৫, ৩:২০ অপরাহ্ন

বয়স লুকাতে ‘হাইফু থেরাপি’ করালেন দীপিকা পাড়ুকোন

তারুণ্য ধরে রাখতে এবং বলিরেখা দূর করতে বিশেষ এক থেরাপি করিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘সিংহম অ্যাগেইন’-এর শুটিংয়ের সময়েই এই ‘নন-ইনভেসিভ’ ত্বকচর্চা করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন, তিনি মুখে কোনো ধরনের সার্জারিতে বিশ্বাসী নন, কারণ এতে মুখের স্বাভাবিক আদল পরিবর্তন হয়ে যায়। তার মতে, ছুরি-কাঁচি ছাড়াই হাই ইনটেনসিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড (HIFU) নামের একটি আধুনিক থেরাপি বয়সের ছাপ দূর করতে কার্যকর।

হাইফু থেরাপিকে একপ্রকার ‘ছুরি-কাঁচি ছাড়া’ সৌন্দর্যচর্চা বলা হয়ে থাকে। আল্ট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে মুখের বলিরেখা ও কুঁচকে যাওয়া চামড়া টানটান করে তোলা হয়। এটি মূলত একটি অ্যান্টি-এজিং থেরাপি, যেখানে শব্দতরঙ্গ ব্যবহার করে ত্বকের গভীর স্তরে কাজ করে কোলাজেন উৎপাদন বাড়ানো হয়। এর ফলে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়ে ওঠে। কোনো ধরনের কাটাছেঁড়া বা ব্যথা ছাড়াই এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।

এই থেরাপি মুখের মৃত কোষ দূর করে এবং নতুন কোষ তৈরির প্রক্রিয়া ত্বরান্বিত করে। ত্বকের যেসব অংশে বলিরেখা বা ঝুলে পড়ার সমস্যা থাকে, সেখানে এটি সুচারুভাবে কাজ করে। শুধু মুখ নয়, গলা, হাত, বুক ও ঊরুর মতো অংশেও হাইফু প্রয়োগ করা যায়।

দীপিকা বলেন, “৪০ বছর বয়সের পর অনেক নারীর মুখ, চোখের নিচে ও গালের চামড়ায় বলিরেখা দেখা যায়। আর বারবার মেকআপ ব্যবহারে ত্বকের আরও ক্ষতি হয়। তাই সার্জারির পরিবর্তে হাইফু ছিল আমার জন্য ভালো সমাধান।”

তিনি আরও বলেন, “একবার এই থেরাপি করিয়ে নিলে দীর্ঘদিন ধরে বয়সের ছাপ থেকে মুক্ত থাকা সম্ভব। আর এতে প্রাকৃতিক সৌন্দর্যও বজায় থাকে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১১

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১২

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

২০