RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৩ মে ২০২৫, ৯:৫২ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলের হামলায় ৩১ ফিলিস্তিনি নিহত

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত ও ৭৭ জনের বেশি আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত গাজায় ৫২ হাজার ৪১৮ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৮ হাজার ৯১ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে ৫৬% নারী ও শিশু।

গত ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হওয়ার পর ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। স্বল্প সময়ের যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে পুনরায় হামলা তীব্র হয়। গত দেড় মাসে এই নতুন দফায় ২ হাজার ৩০০ এর বেশি ফিলিস্তিনি নিহত ও ৬ হাজারের বেশি আহত হয়েছেন।

ইসরায়েলের দাবি, হামাসের কাছে এখনও ৩৫ জন ইসরায়েলি জিম্মি আটক রয়েছেন, যাদের মুক্ত করতে সামরিক অভিযান চলবে। তবে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে এবং হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক আদালতে এ নিয়ে মামলাও চলছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে ধ্বংস ও জিম্মিদের মুক্ত করাই তাদের লক্ষ্য, যা অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১২

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৩

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৪

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৫

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৮

দাম কমলো জেট ফুয়েলের

১৯

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

২০