RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১ মে ২০২৫, ২:০৭ অপরাহ্ন

যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন: কনসাল জেনারেল ঝাও শিরেন

পাকিস্তান ও ভারতের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে চীন। বৃহস্পতিবার (১ মে) লাহোরে এক উচ্চপর্যায়ের বৈঠকে পাকিস্তানে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন এই বার্তা দেন।

লাহোরে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয় পিপিপির কেন্দ্রীয় অর্থ সম্পাদক আহমাদ জাওয়াদ রানার বাসভবনে। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, কৌশলগত সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

চীনা কনসাল জেনারেল বলেন, “চীন সব পরিস্থিতিতেই পাকিস্তানের পাশে থাকবে। তবে যুদ্ধ কোনো সমাধান নয়। পাকিস্তান ও ভারতের উচিত সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণ করে শান্তিপূর্ণ সমাধান খোঁজা।”

তিনি আরও বলেন, “চীন-পাকিস্তান সম্পর্ক শুধু কৌশলগত নয়, বরং আমাদের বন্ধুত্ব গভীর ও জনগণের স্তরেও দৃঢ়। চীনের প্রতিটি নাগরিক পাকিস্তানকে ভালোবাসে, ঠিক যেমন পাকিস্তানিরাও চীনকে সম্মান করে।”

ঝাও শিরেন জানান, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত সহযোগিতা, নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার ব্যাপারে একমত হন।

বৈঠকের শেষে ঝাও বলেন, “পাকিস্তান শুধু প্রতিবেশী বা মিত্র নয়, চীনের একটি পরীক্ষিত বন্ধু। পারস্পরিক শ্রদ্ধা ও কৌশলগত সহযোগিতা—এই ভিত্তির উপরই আমাদের সম্পর্ক দাঁড়িয়ে আছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১০

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১১

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১২

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৩

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৪

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৫

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৬

ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের

১৭

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিলেন নিকোলাস ওতামেন্ডি

১৮

আবারও বাড়ল সোনার দাম : ২২ ক্যারেটে ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

১৯

লালমনিরহাটে তিস্তার পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে, বন্যার শঙ্কা

২০