RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১ মে ২০২৫, ২:০৫ অপরাহ্ন

হুথিদের নিয়ে ইরানকে সতর্ক করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইয়েমেনের হুথি গোষ্ঠীকে সমর্থন দেওয়ার জন্য তেহরানকে পরিণতি ভোগ করতে হবে। বুধবার (৩০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান ওমানের মধ্যস্থতায় ইতোমধ্যে তিন দফা পরোক্ষ আলোচনা করেছে। আলোচনার মূল লক্ষ্য হলো—একটি চুক্তির মাধ্যমে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্র আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা। আগামী শনিবার রোমে উভয় পক্ষ পুনরায় আলোচনায় বসবে।

এমন প্রেক্ষাপটে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এক্সে লিখেছেন, “ইরানের প্রতি বার্তা: হুথিদের প্রতি আপনার প্রাণঘাতী সমর্থন আমরা নজরে রাখছি। আমরা জানি, আপনারা কী করছেন।” তিনি আরও যোগ করেন, “আপনারা ভালো করেই জানেন, মার্কিন সামরিক বাহিনী কী করতে সক্ষম। আপনাকে সতর্ক করা হয়েছে—নিজেদের নির্ধারিত সময় ও স্থানে এর পরিণতি আপনাদের ভোগ করতে হবে।”

হেগসেথ এর আগে মার্চ মাসে ট্রুথ সোশ্যালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বার্তা পুনরায় শেয়ার করেন, যেখানে ট্রাম্প বলেছিলেন, হুথিদের পরিচালিত যেকোনো আক্রমণের জন্য তিনি ইরানকে দায়ী করবেন।

উল্লেখ্য, ইরানের শীর্ষ নেতারা পূর্বে দাবি করেছেন, ইয়েমেনের হুথি গোষ্ঠী স্বাধীনভাবে কাজ করে এবং তাদের সিদ্ধান্তে তেহরানের হস্তক্ষেপ নেই। তবে বাস্তবে, হুথিরা ইরানের মিত্র হিসেবে পরিচিত এবং তারা দীর্ঘদিন ধরে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে, যা তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর অংশ হিসেবে দাবি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১২

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৩

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৪

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৫

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৮

দাম কমলো জেট ফুয়েলের

১৯

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

২০