পরীক্ষামূলক
LIVE TV

ত্রাণ সহায়তা নিয়ে সিরীয় জনগণের পাশে সৌদি আরব

সিরীয় জনগণের জন্য খাদ্য, বাসস্থান, এবং শীতকালীন সরঞ্জামসহ বিভিন্ন ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে সৌদি আরব। মানবিক মিশনের অংশ হিসেবে সৌদি আরবের সাহায্য সংস্থা কেএসরিলিফ (কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার) এসব সহায়তা বিতরণ করেছে।

শনিবার (১১ জানুয়ারি) আরব নিউজ-এর এক প্রতিবেদনে জানানো হয়, কেএসরিলিফ বুধবার হোমস প্রদেশের আল-রাস্তান শহরের ১৩২টি পরিবারের ৬২৬ জন সদস্যের মধ্যে আটার ব্যাগ, শীতকালীন সরঞ্জাম এবং ব্যক্তিগত যত্নের সামগ্রী বিতরণ করেছে।

কেএসরিলিফ আলেপ্পোর আফরিন ও আজাজ অঞ্চলের ১,৪৫৫টি পরিবারের জন্য খাদ্য প্যাকেজ ও স্বাস্থ্য সামগ্রী সরবরাহ করেছে।

বৃহস্পতিবার দৌমা শহরের ৩০৬টি পরিবারের মধ্যে ১,২২৪টি আটার ব্যাগ, খাবারের ঝুড়ি, ব্যক্তিগত যত্নের সরঞ্জাম এবং বাসস্থানের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

এসব প্রচেষ্টা সৌদি আরবের সিরীয় জনগণের দুর্দশা লাঘবে মানবিক সহায়তার চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে দেশটি দীর্ঘদিন ধরে যুদ্ধ ও সংকটে ক্ষতিগ্রস্ত সিরীয় জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

এর আগে, সিরিয়ায় ত্রাণ সরবরাহের জন্য একটি বিমান সেতু চালু করে সৌদি আরব। গত ১ জানুয়ারি এই বিমান সেতুটির উদ্বোধন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে ত্রাণ কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন