RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১ মে ২০২৫, ২:০৪ অপরাহ্ন

ট্রাম্পের আইনি হুমকির জবাবে নিউ ইয়র্ক টাইমসের কড়া প্রতিক্রিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনি হুমকির মুখে নিউ ইয়র্ক টাইমস বুধবার এক দৃঢ় বিবৃতিতে জানিয়েছে, তারা স্বাধীন সাংবাদিকতার পক্ষে অটল থাকবে এবং কোনো ভীতি প্রদর্শনের কৌশলে পিছু হটবে না।

এই প্রতিক্রিয়া আসে এমন সময়ে, যখন ট্রাম্প প্যারামাউন্ট গ্লোবালের সঙ্গে চলমান এক মামলার প্রতিবেদনের সূত্র ধরে টাইমস-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।

টাইমস এক বিবৃতিতে জানায়, “প্রেসিডেন্ট ট্রাম্পের আজকের পোস্ট তার প্রশাসনের সমালোচনামূলক স্বাধীন সাংবাদিকতাকে দমন ও শাস্তি দেওয়ার একটি দীর্ঘ ধারাবাহিক প্রচেষ্টার অংশ। আইন স্বাধীন সাংবাদিকতার পক্ষে এবং একটি সচেতন আমেরিকান জনগণের স্বার্থে কথা বলে।”

এই বক্তব্য ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্টের পর আসে, যেখানে তিনি টাইমস-এর সাংবাদিকদের ‘ট্রাম্প ডেরেঞ্জমেন্ট সিনড্রোম’-এ আক্রান্ত বলে দাবি করেন। ট্রাম্প আরও বলেন, টাইমসের এমন হস্তক্ষেপ ‘টরশাস ইন্টারফিয়ারেন্স’-এর পর্যায়ে পড়ে এবং এটি নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ হিসেবে বিবেচনার দাবিদার, যা তার প্রশাসন গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা টাইমস-এর প্রতিবেদনটি মঙ্গলবার রাতে প্রকাশিত হয়, যেখানে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্যারামাউন্ট গ্লোবালের আইনজীবীরা চলমান একটি মামলার আপস মীমাংসা নিয়ে আলোচনা করছেন। মামলাটি সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের একটি সাক্ষাৎকারকে ঘিরে করা হয়েছিল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আইন বিশেষজ্ঞদের মতে, মামলাটি আইনি ভিত্তি থেকে দুর্বল এবং এটি সিবিএসের জন্য সহজ বিজয় হতে পারে। তবে ট্রাম্প তার পোস্টে এই মূল্যায়ন প্রত্যাখ্যান করেন।

পরদিন টাইমস আবারও জানায়, “প্রশাসনের ভীতি প্রদর্শনের কৌশলে নিউ ইয়র্ক টাইমস ভয় পাবে না। আমরা নিরপেক্ষভাবে সত্য অনুসন্ধান চালিয়ে যাব এবং সাংবাদিকদের প্রথম সংশোধনী অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকব।”

উল্লেখ্য, চলতি সপ্তাহে একাধিক জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কিছুটা কমে এসেছে এবং অর্থনীতি ও শুল্কনীতি নিয়ে জনমত নেতিবাচক হয়ে উঠেছে। এসব প্রেক্ষাপটে নিউ ইয়র্ক টাইমসসহ একাধিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের আক্রমণাত্মক অবস্থান আরও তীব্র হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১০

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১১

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১২

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৩

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৪

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৫

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৭

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৮

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১৯

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

২০