RCTV Logo বিনোদন ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ৩:২০ অপরাহ্ন

কাশ্মীরকাণ্ডে ইমরান হাশমির স্পষ্ট বার্তা: “সন্ত্রাসের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই”

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর ভারতজুড়ে মুসলিম সম্প্রদায়কে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজ্যে মুসলিমদের বাড়িঘরে হামলা, নিপীড়ন ও সহিংসতার ঘটনা ঘটেছে। পাকিস্তানকে হামলার জন্য দায়ী করলেও দেশের ভেতরে মুসলমানদের টার্গেট করায় উঠে আসছে প্রশ্ন—সন্ত্রাস কি ধর্মবিশিষ্ট? এই পরিস্থিতিতে মুখ খুলেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি।

সম্প্রতি মুক্তি পাওয়া তার সিনেমা ‘গ্রাউন্ড জিরো’—যা কাশ্মীরের পটভূমিতে নির্মিত—সেই উপলক্ষে এক সাক্ষাৎকারে ইমরান বলেন, “সন্ত্রাসের কোনো ধর্ম নেই। আমাদের ধর্ম কখনোই এই শিক্ষা দেয় না। সন্ত্রাসবাদের আদর্শই বিকৃত।”

তিনি আরও বলেন, “আমি আশা করি ভারত সরকার এর যথাযথ জবাব দেবে। তবে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে দায়ী করা সঠিক নয়। সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানো অন্যায় এবং বেদনাদায়ক।”

পহেলগাঁওয়ে পর্যাপ্ত নিরাপত্তা না থাকার প্রশ্নে ইমরান বলেন, “এই অঞ্চলটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। এখানে আরও কড়া নিরাপত্তা থাকা উচিত ছিল। এটা বিশাল এলাকা। সেনা মোতায়েনের জায়গাও ছিল। সন্ত্রাসীরা অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।”

এই ঘটনার পর বলিউডের আরও অনেক তারকাও প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেতা অক্ষয় কুমার বলেন, “এই হামলার খবর শুনে স্তব্ধ হয়ে গেছি। নিরীহ মানুষদের নির্মমভাবে হত্যা করা হয়েছে—এটা অত্যন্ত দুঃখজনক।”

অভিনেতা ভিকি কৌশল, যিনি ‘উরি’ হামলা নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করেছিলেন, বলেন, “পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০