RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৫ এপ্রিল ২০২৫, ৬:১২ অপরাহ্ন

ধনেপাতা সতেজ রাখার সহজ উপায়

মাছ, ডাল কিংবা সবজি—রান্নায় ধনেপাতা না থাকলে যেন স্বাদটাই অসম্পূর্ণ থেকে যায়। তবে শীত শেষ হয়ে গরম পড়তে শুরু করলে ধনেপাতা পাওয়া গেলেও, তা বেশি দিন তাজা রাখা মুশকিল হয়ে পড়ে। সকালে বাজার থেকে ধনেপাতা এনে রাখার পর বিকেলেই দেখা যায়, পাতা চুপসে গেছে বা কালচে হয়ে গেছে। তবে কিছু সহজ কৌশল মেনে চললে ধনেপাতা কয়েকদিন এমনকি এক সপ্তাহ পর্যন্ত সতেজ রাখা সম্ভব।

ধনেপাতা সতেজ রাখার কিছু ঘরোয়া কৌশল:

  1. পানির গ্লাসে সংরক্ষণ:
    আধা গ্লাস পানিতে ধনেপাতার গোঁড়া ডুবিয়ে দিন। পাতাগুলো পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে ফ্রিজে রাখুন। কয়েক দিন পরপর পানি বদলান, পাতা সতেজ থাকবে।

  2. ন্যাপকিনে মুড়িয়ে রাখা:
    পাতাগুলো শুকনো কাগজের ন্যাপকিনে মুড়ে একটি পাত্রে রাখুন। এতে পাতার অতিরিক্ত আর্দ্রতা শোষিত হয়ে যাবে এবং পাতা দীর্ঘদিন তাজা থাকবে।

  3. ভাগ করে সংরক্ষণ:
    বেশি ধনেপাতা একসঙ্গে না রেখে ছোট ছোট ভাগে ভাগ করে আলাদা করে রাখলে প্রতিবার ব্যবহারের সময় পাতা কম নষ্ট হয়।

  4. ডিমের সঙ্গে রাখার পদ্ধতি:
    একটি পাত্রে ধনেপাতা রেখে তার সঙ্গে একটি কাঁচা ডিম রাখুন এবং মুখ বন্ধ করে ফ্রিজে রাখুন। ডিমের প্রাকৃতিক গ্যাস পাতা তাজা রাখতে সহায়তা করে।

  5. জিপলক ব্যাগে সংরক্ষণ:
    ধনেপাতার গোঁড়া কেটে একটি জিপলক ব্যাগে রাখুন, সঙ্গে একটি শুকনো টিস্যু বা ন্যাপকিন দিন। এরপর ব্যাগটি ফ্রিজে সংরক্ষণ করুন।

  6. ফুলদানিতে পানিতে রাখা:
    ফ্রিজ ছাড়াও রান্নাঘরের টেবিলে একটি ছোট ফুলদানিতে পানি দিয়ে ধনেপাতা গুঁজে রাখলে তা কয়েকদিন ভালো থাকবে।

ধনেপাতার স্বাস্থ্যগুণ:

ধনেপাতায় রয়েছে অ্যান্টিসেপটিক, ছত্রাকনাশক ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান, যা একজিমাসহ ত্বকের নানা রোগ নিরাময়ে সহায়ক। এতে থাকা লিনোলিক, স্টিয়ারিক ও অ্যাসকরবিক অ্যাসিড শরীরের কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। ত্বক রাখে উজ্জ্বল ও সতেজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০