RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ৩:০৮ অপরাহ্ন

তুরস্ক-পাকিস্তান কৌশলগত অংশীদারত্ব জোরদারে একমত এরদোগান-শাহবাজ

তুরস্ক ও পাকিস্তান প্রতিরক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে সম্মত হয়েছে। আঙ্কারায় অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘোষণা দেন।

প্রেসিডেন্ট এরদোগান পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে ‘মজবুত বন্ধুত্বের প্রতীক’ হিসেবে বর্ণনা করে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি যৌথ প্রতিরক্ষা প্রকল্প শুরুর আগ্রহ প্রকাশ করেন এবং তথ্যপ্রযুক্তি, জ্বালানি ও খনিজ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মত দেন।


উভয় নেতা ফিলিস্তিনের স্বাধীনতা প্রশ্নে অভিন্ন অবস্থান গ্রহণ করেন এবং গাজায় চলমান সহিংসতার তীব্র নিন্দা জানান। তারা যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।


প্রধানমন্ত্রী শাহবাজ দ্বিপাক্ষিক বিনিয়োগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তার মতো উদীয়মান প্রযুক্তিতে যৌথ উদ্যোগের ওপর জোর দেন। তিনি ২০২২ সালের বন্যায় তুরস্কের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এরদোগানকে ‘দূরদর্শী নেতা’ বলে অভিহিত করেন।


দুই নেতা ২০২৫ সালে ইসলামাবাদে অনুষ্ঠেয় হাই-লেভেল স্ট্র্যাটেজিক কো-অপারেশন কাউন্সিল (এইচএলএসসিসি)-এর সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

১০

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১১

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১২

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৪

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৫

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৬

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৭

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৮

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৯

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

২০