RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ২:৪২ অপরাহ্ন

শখের বশে রঙিন করা চুল এখন রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান

বর্তমান সময়ে চুলে রঙ করা একটি জনপ্রিয় ফ্যাশন ট্রেন্ডে পরিণত হয়েছে, বিশেষ করে মেয়েদের মধ্যে। তবে এই ফ্যাশনের পেছনে আছে কিছু চ্যালেঞ্জও। কারণ, চুলে রঙ করার জন্য যে রাসায়নিক ব্যবহার হয়, তা যদি সঠিকভাবে যত্ন না নেওয়া হয়, তাহলে চুল হয়ে যেতে পারে রুক্ষ, নিষ্প্রাণ এবং ভঙ্গুর। তাই রঙিন চুলকে সুন্দর ও স্বাস্থ্যবান রাখার জন্য প্রয়োজন কিছু বিশেষ যত্নের।

প্রথমেই খেয়াল রাখতে হবে, রঙ করার আগে চুল যেন যথেষ্ট আর্দ্র থাকে। কারণ চুলের স্বাভাবিক আর্দ্রতা থাকলে রঙ সহজে বসে এবং ক্ষতি তুলনামূলক কম হয়। চুলে রঙ করার পর সালফেট-ফ্রি শ্যাম্পু ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন কেশসজ্জা শিল্পী টুইঙ্কল দেওল। এই ধরনের শ্যাম্পু চুলের রঙ বিবর্ণ না করেই ময়লা দূর করে। পাশাপাশি, আর্দ্রতা ধরে রাখতে একটি ভালো মানের কন্ডিশনার ব্যবহার করাও জরুরি।

চুলের রঙের পাশাপাশি হেয়ার স্টাইলিংয়ে ব্যবহৃত হিটার, স্ট্রেইটনার বা কার্লারের মতো বৈদ্যুতিক যন্ত্র চুলের স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে। আবার বাইরে বের হলে সূর্যের অতিবেগুনি রশ্মিও চুলের ক্ষতি করতে পারে। তাই চুলকে রক্ষা করতে টুপি বা ছাতা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

রূপচর্চা বিশেষজ্ঞ আশিস চৌধুরী বলছেন, রঙিন ও রুক্ষ চুলের যত্নে শিয়া বাটারযুক্ত কন্ডিশনার খুব কার্যকর। পাশাপাশি, প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হেয়ার মাস্কও চুলের জন্য উপকারী। যেমন—রুক্ষ চুলে পাকা কলা দিয়ে তৈরি মাস্ক ব্যবহার করা যেতে পারে। আর কোঁকড়া চুলের ক্ষেত্রে উপকারী হতে পারে জামাইকান ব্ল্যাক ক্যাস্টর অয়েল।

সবশেষে, শুধু বাহ্যিক যত্নই নয়, চুলের স্বাস্থ্য ভালো রাখতে হলে ভিতর থেকেও পুষ্টি সরবরাহ জরুরি। পর্যাপ্ত পানি পান, প্রোটিন ও ভিটামিনসমৃদ্ধ খাবার গ্রহণ করলেই চুল থাকবে নরম, মসৃণ ও প্রাণবন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০