RCTV Logo নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৫, ৩:২৬ অপরাহ্ন

বর্তমান প্রজন্মের সঙ্গে লড়াই করে হাসিনার ফিরে আসা সম্ভব নয়

ছবিঃ আরসিটিভি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বর্তমান প্রজন্মের সাথে সংঘাতে জড়িয়ে শেখ হাসিনার পুনরায় ক্ষমতায় ফেরা কোনোভাবেই সম্ভব নয়। মঙ্গলবার (২৩ এপ্রিল) রংপুরের একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম বলেন গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পলায়ন প্রমাণ করে, তার স্বৈরাচারী শাসন ব্যবস্থা জনগণের কাছে সম্পূর্ণভাবে গ্রহণযোগ্যতা হারিয়েছে।যে নেত্রী নিজেদের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে পালিয়ে যায়, তার পক্ষে আবার মাথা তুলে দাঁড়ানো অসম্ভব।আওয়ামী লীগের হত্যা, নির্যাতন ও ফ্যাসিবাদী কর্মকাণ্ড বাংলাদেশকে নরকে পরিণত করেছে।

জুলাই আন্দোলন সংক্রান্ত মামলা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারকে অবশ্যই এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। বিপ্লব বা গণঅভ্যুত্থান কখনো প্রচলিত নিয়মকানুন মেনে হয় না।”

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতির বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের মন্তব্য গভীর বিশ্লেষণের দাবি রাখে। তবে সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষমা চেয়েছেন বলে আমরা বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছি।”

রংপুরের উন্নয়ন বৈষম্য দূরীকরণের বিষয়ে ছাত্রশিবির সভাপতি বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ সরকারকে এই অঞ্চলের শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে বিশেষ মনোযোগ দিতে হবে। ছাত্রশিবির তার সাংগঠনিক সক্ষমতার মধ্যে থেকে এ বিষয়ে কাজ করবে।”

তিন দিনের রংপুর সফরে জাহিদুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এই সফরে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং ক্যারিয়ার বিষয়ক সেমিনারে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১০

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১১

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১২

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৩

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৪

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৫

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৭

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৮

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১৯

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

২০