RCTV Logo ডেস্ক নিউজ
৯ জানুয়ারী ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ

২০২৫ সালের হেনলি পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে ১০০তম স্থানে। গত বছর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে লিবিয়া ও ফিলিস্তিনের সঙ্গে।

বুধবার (৮ জানুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়।

বিশ্বব্যাপী ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের গুরুত্ব বোঝাতে প্রতি তিন মাস অন্তর এই সূচক প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনার্স। বাংলাদেশি পাসপোর্টধারীরা এখনও ইউরোপের কোনও দেশে ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পান না।

হেনলি সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বর্তমানে ৪০টি গন্তব্যে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ, দেশটির অবস্থান ৫৩তম। মালদ্বীপের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৯৪টি দেশে ভ্রমণ করতে পারেন। এরপর রয়েছে ভারত (৮৫তম), ভুটান (৯০তম) ও শ্রীলঙ্কা (৯৬তম)।

এ বছরের সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯৫টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, যার পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান।

যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া ও স্পেন। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইডেন।

তালিকার একেবারে শেষে রয়েছে আফগানিস্তান। দেশটির পাসপোর্টধারীরা মাত্র ২৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০