RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, ৮:১৭ অপরাহ্ন

ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারে চীনের আহ্বান

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃৃহীত

ভিয়েতনামের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (১৩ এপ্রিল) ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ সফরের সূচনা করেন তিনি। সফরের শুরুতেই তিনি এই আহ্বান জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন চীন যুক্তরাষ্ট্রের ১৪৫ শতাংশ শুল্কের মুখে পড়েছে। অপরদিকে, ভিয়েতনামের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৪৬ শতাংশ শুল্ক আরোপ করেছে এবং এই শুল্ক হ্রাস নিয়ে বর্তমানে আলোচনা চলছে।

হ্যানয়ে পৌঁছানোর আগে, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘নান্দান’-এ প্রকাশিত এক নিবন্ধে শি জিনপিং বলেন, “উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলে উভয় দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা উচিত।” তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও সবুজ অর্থনীতির খাতে হ্যানয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার ওপরও গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ভিয়েতনাম দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প ও সমাবেশ কেন্দ্র। দেশটির বেশিরভাগ আমদানি হয় চীন থেকে এবং প্রধান রপ্তানি গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র। ইলেকট্রনিক্স, জুতা ও পোশাক সরবরাহে যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার ভিয়েতনাম।

ভিয়েতনাম সফর শেষে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার এবং কম্বোডিয়ার রাজা নরোদম সিহামোনির আমন্ত্রণে ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১০

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১১

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১২

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৩

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৪

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৫

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৬

ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের

১৭

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিলেন নিকোলাস ওতামেন্ডি

১৮

আবারও বাড়ল সোনার দাম : ২২ ক্যারেটে ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

১৯

লালমনিরহাটে তিস্তার পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে, বন্যার শঙ্কা

২০