RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৫, ৪:২৬ অপরাহ্ন

আল-আকসার ইমাম শেখ মুহম্মদ সেলিমকে নিষেধাজ্ঞা ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় ৭ দিনের নিষেধাজ্ঞা

জেরুজালেম: আল-আকসা মসজিদের খতিব শেখ মুহম্মদ সেলিমকে ৭ দিনের জন্য মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল। শুক্রবার (১১ এপ্রিল) জুমার খুতবায় গাজায় ইসরাইলি সামরিক অভিযানের সমালোচনা করায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, খুতবায় শেখ সেলিম গাজায় চলমান গোলাবর্ষণ ও সামরিক অভিযানের নিন্দা জানান এবং ইসরাইলকে তা বন্ধের আহ্বান জানান। নামাজ শেষে মসজিদ চত্বর ছাড়ার সময় ইসরাইলি পুলিশ তাঁকে আল-আকসার একটি ফটক থেকে আটক করে এবং পরে পূর্ব জেরুজালেমের একটি থানায় জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়।

তবে তাকে জানানো হয়, আগামী ৭ দিন তিনি আল-আকসা চত্বরে প্রবেশ করতে পারবেন না। নিষেধাজ্ঞা অমান্য করলে তাকে আবার গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

ইসলামিক এনডৌমেন্ট ডিপার্টমেন্ট (যারা আল-আকসা মসজিদের রক্ষণাবেক্ষণ করে)–এর এক কর্মকর্তা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

এর আগেও আল-আকসার আরেক ইমাম শেখ একরিমা সাবরিকে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল ইসরাইল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি আল-আকসার নিয়ন্ত্রণ ফিলিস্তিনের ফাতাহ সরকারের হাতে ন্যস্ত করার পক্ষে জনমত গঠন করছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১০

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১১

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১২

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৩

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৪

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৬

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৭

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

১৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১৯

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

২০