RCTV Logo আরসিটিভি ডেস্ক
৯ এপ্রিল ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই সম্মেলনের প্রথম দিনে তিনি দেশ-বিদেশের বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও সুযোগ-সুবিধা তুলে ধরেন।

সম্মেলনের তৃতীয় দিনে ড. ইউনূস স্পেস-এক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের পরীক্ষামূলক উদ্বোধন করবেন। এটি বাংলাদেশে উচ্চগতির ইন্টারনেট সেবার নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। এ উদ্যোগের মাধ্যমে দেশে ডিজিটাল কানেক্টিভিটির গতি ও নির্ভরযোগ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

ড. ইউনূস তাঁর বক্তব্যে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন। তিনি বিদেশি প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণের জন্য বিশেষ সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে বলেন, “স্থিতিশীল অর্থনীতি, তরুণ জনগোষ্ঠী এবং সরকারি সহায়তা বাংলাদেশকে বিনিয়োগের জন্য আদর্শ গন্তব্য করেছে।”

চার দিনব্যাপী এই সামিটে চীন, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ ২০টির বেশি দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। প্রথম দুই দিনেই শিল্প, জ্বালানি, অবকাঠামো ও ডিজিটাল টেকনোলজি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন তারা। এছাড়া, কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে ঋণ দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছে।

সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য নীতিগত শিথিলতা এবং নতুন জ্বালানি নীতি প্রণয়নের ঘোষণা দিয়েছে। সম্মেলনে ড. ইউনূস বাংলাদেশে ব্যবসা স্থানান্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করে বিনিয়োগকারীদের জন্য সহজ লোন প্রক্রিয়া, ট্যাক্স ছাড় ও জমি বরাদ্দের মতো সুবিধার কথাও আলোচনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১০

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১১

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১২

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৩

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৪

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৫

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৭

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৮

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১৯

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

২০