RCTV Logo আরসিটিভি ডেস্ক
৮ এপ্রিল ২০২৫, ১:১১ অপরাহ্ন

আট বিভাগেই ঝড়-বৃষ্টির আভাস

ছবিঃ সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে, ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙ্গামাটি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু স্থানে প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থিত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে মঙ্গলবার সকাল ৬টায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি পরবর্তী ১২ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরে উত্তর দিকে মোড় নিতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের ফেনীতে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রংপুরের রাজারহাটে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। ঢাকায় সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

ঢাকায় বাতাস পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন, ও মানবপাচার প্রতিরোধে রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত

আমির খানকে হত্যার হুমকি

আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো

জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার

গোবিন্দগঞ্জে সাতরে  নদী পার হতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

পাবনার ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৮ 

কুড়িগ্রামে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস আজ, শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়ার প্রত্যয়

নতুন গান দিয়ে ফিরলেন মিলানা

১০

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫

১১

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

১২

মিয়ামিতে ফিরেই অনুশীলনে মেসি, মাঠে নামবেন কবে?

১৩

ভর্তির সুযোগ না পেয়ে যোগ্যতা দেখাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল এক তরুণ

১৪

নাটোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৫

নাটোরে সিংড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৬

সাঘাটায় নদী ভাঙন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

১৭

সিঁদ কেটে ঘরে ঢুকল দুর্বৃত্তরা, সকালে মিলল স্কুলশিক্ষিকার লাশ

১৮

নাটোরে লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৯

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

২০