RCTV Logo স্পোর্টস ডেস্ক
৭ এপ্রিল ২০২৫, ১:১৬ অপরাহ্ন

মেসির রেকর্ড ছোঁয়া গোলে হার এড়াল মিয়ামি

ছবিঃ সংগৃহীত

ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারে (এমএলএস) টরেন্টো এফসির বিপক্ষে মাঠে নামে ইন্টার মিয়ামি। ম্যাচে স্পষ্ট ফেবারিট হিসেবেই মাঠে নামে মিয়ামি। সামনে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের গুরুত্বপূর্ণ লড়াই থাকলেও দলকে বিশ্রাম না দিয়ে পুরো শক্তির দলই মাঠে নামান কোচ হাভিয়ের মাশচেরানো। মেসি-বাস্কেটসদের নিয়েই মাঠে নামলেও ১-১ গোলে ড্র করেছে মিয়ামি।

এদিন ম্যাচে জিতল সকার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতো মিয়ামি। ড্রয়ের ফলে সেই সুযোগ হাতছাড়া হয়েছে মাশচেরানোদের। তবে এদিন দারুণ একটি রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন তারকা মেসি। সবচেয়ে কম সময়ে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়েছেন মেসি।

মেজর সকার লিগের ম্যাচে টরোন্টোর বিপক্ষে মাঠে নেমেছিল মেসির মায়ামি। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে পিছিয়ে পড়ে মিয়ামি। তবে বিরতির ঠিক আগে দুর্দান্ত এক ভলিতে গোল করে মিয়ামিকে ম্যাচে ফেরান মেসি। মেসির দল ম্যাচে আরও দুইবার বল জালে জড়িয়েছিল। তবে দুইবারই অফসাইডের কারণে বাতিল হয়েছে মায়ামির গোল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

৬ ম্যাচে ২ ড্র ও ৪ জয় নিয়ে ১৪ পয়েন্টে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে মিয়ামি। এক ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস। ৭ ম্যাচে কোনো জয় না পাওয়া টরন্টো এফসি ৩ পয়েন্ট নিয়ে রয়েছে ১৪ নম্বরে।

এদিকে এই ম্যাচে গোল করে নতুন এক রেকর্ড ছুঁয়েছেন মেসি। মিয়ামির হয়ে ২৯ লিগ ম্যাচে এটি মেসির ২৪ তম গোল। এই সময়ে তার অ্যাসিস্ট আছে আরও ২০টি। সব মিলিয়ে ২৯ ম্যাচে মেসির গোল ও অ্যাসিস্ট সংখ্যা ৪৪টি। ক্লাবের হয়ে এত দ্রুত সময় আর কেউ এই সংখ্যা ছুঁতে পারেননি।

মেসি ছাড়িয়ে গেছেন তার আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েনকে। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৪৪ সংখ্যা ছুঁতে হিগুয়েনের লেগেছিল ৬৭ ম্যাচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০